‘এক চিলতে উষ্ণতার স্পর্শ ছড়িয়ে দেওয়া একজন জাহাজির গল্প’
পাবনার সরদার পাড়া নামক ছোট্ট এলাকায় তাঁর জন্ম। কাকলি, বাসন্তী, নির্মল প্রকৃতির সঙ্গে তাঁর শৈশব-কৈশোর কেটেছে। বর্ণচোরা, ধোঁয়াটে, প্রকৃতির রং তাকে খুব বিস্মিত করেছে। কখনো বা বাড়ির সাথের পুকুরের কোকনদ কখনো বা কৃষ্ণচূড়া তাকে স্নিগ্ধ স্মিথ হাস্যোজ্জ্বল বানিয়েছে। প্রকৃতিতে গুঞ্জন জীমূতমন্দ্র, যেমন তাকে কলতান দিয়েছে মধুর। তেমনি জীবনের সঙ্গে জীবন যোগ করে মর্মর, নির্ঘোষ, ঐকতান ও ভাবুক করে তুলেছে। খুব কাছ থেকে দেখেছেন বাস্তবতা। কখনো তাঁর এক পসলা স্বপ্নকে উথান হতে দিলেও পতন হতে দেয়নি। জাহাজির মতো ধড়ে প্রাণ এসেছে মানুষের দিকে হাত বাড়িয়ে।
মায়ের প্রেষণা থেকেই নিজের যা আছে তা নিয়ে অপরের পাশে থাকার আগ্রহ থেকেই শুরু স্বেচ্ছাসেবামূলক কাজের। যেকোনো সচেতনতামূলক ও মানবিক কাজে রয়েছে তাঁর বিশেষ ভূমিকা। পরিবেশ পরিস্থিতি তাকে যেখানেই নিয়ে যাক সব সময়ই তিনি চান ভালোর সঙ্গে আলোর ফোয়ারা হয়ে ...














