চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেইজিংয়ের সিপিসি জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনীতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিল্পীদের সৃষ্ট ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে পার্টির ইতিহাস, নতুন যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চীনের আধুনিকায়নের অগ্রযাত্রা শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। এতে চীনা চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র এবং ভাস্কর্য স্থান পায়। উজ্জ্বল রঙ ও অভিব্যক্তিপূর্ণ তুলির আঁচড়ে নির্মিত শিল্পকর্মগুলো গত ১০৫ বছরে সিপিসির পথচলার এক শৈল্পিক চিত্র তুলে ধরে।
চায়না আর্টিস্টস অ্যাসোসিয়েশনের পার্টি নেতৃত্ব গ্রুপের সচিব এবং নির্বাহী সহ-সভাপতি ছু চিয়ান বলেন, ‘এই প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে বিপ্লব, নির্মাণ ও সংস্কার থেকে শুরু করে নতুন যুগ পর্যন্ত সিপিসির ১০৫ বছরের ইতিহাসকে সংযুক্ত করেছে। প্রকৃতপক্ষে, এটি শিল্পের মাধ্যমে পার্টির ইতিহাসের প্রধান ঘটনা ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ব্যাখ্যা করে, যা সময়ের ইতিহাস রচয়িতা হিসেবে শিল্পের ভূমিকা পালন করে।‘
সিএমজি বাংলা




















