জাপানের পুনঃসামরিকীকরণ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা - Mati News
Tuesday, July 21

জাপানের পুনঃসামরিকীকরণ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সম্পর্কে শান্তিপ্রিয় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং দেশটির ‘নব্য সামরিকতাবাদী’ পদক্ষেপ রোধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

জাপানের ২০২৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ‘অভূতপূর্ব এবং সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা এবং একই সঙ্গে দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছেন সি বলেন, জাপান বারবার তথাকথিত ‘চীনের সামরিক হুমকি’ তত্ত্ব প্রচার করছে, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এবং নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলছে। তিনি বলেন, তথাকথিত এই প্রতিরক্ষা শ্বেতপত্রে জাপান আবারও চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালিয়েছে।

ছেন শি দাবি করেন, যারা নিজেদের হুমকির শিকার বলে তুলে ধরছে, প্রকৃতপক্ষে তারাই হুমকির উৎস। তিনি বলেন, জাপান ব্যাপকভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে, প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করেছে, মধ্য ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন এগিয়ে নিয়েছে এবং শান্তিবাদী সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে।

সূত্র: সিএমজি

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTjpnz-E2wgPeOjgKeopk7jV1OvpsW1G1uLrOQiRZFRww&s=10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *