অবসর ভাতা Archives - Mati News
Tuesday, September 22

Tag: অবসর ভাতা

৭০ হাজার শিক্ষক পাচ্ছেন ২১০০ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা

৭০ হাজার শিক্ষক পাচ্ছেন ২১০০ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা

জাতীয়
দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জাতির ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতীতে এই দিনে হাজারো কোটি টাকা অপচয় করে অনুষ্ঠান উদযাপন করা হতো, কিন্তু বর্তমান সরকার সেই অর্থ শিক্ষকদের কল্যাণে ব্যয় করছে।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একজন শিক্ষককে সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হি...