৭০ হাজার শিক্ষক পাচ্ছেন ২১০০ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা - Mati News
Tuesday, September 8

৭০ হাজার শিক্ষক পাচ্ছেন ২১০০ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা

দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জাতির ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতীতে এই দিনে হাজারো কোটি টাকা অপচয় করে অনুষ্ঠান উদযাপন করা হতো, কিন্তু বর্তমান সরকার সেই অর্থ শিক্ষকদের কল্যাণে ব্যয় করছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একজন শিক্ষককে সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবেই শিক্ষকদের পাওনা পরিশোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির মধ্যে কিছু কাজ সময়ের অভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এর মধ্যে রয়েছে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’ আয়োজন এবং কারিগরি শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ মেলা। তবে এসব কাজ অসম্পূর্ণ থাকলেও শিক্ষকদের অবসর ভাতার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

আর আজকে এই দিনে প্রধানমন্ত্রী আমাদের ২ হাজার ১০০ কোটি টাকা দিয়েছেন।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.

সেগুলো তার সময়ের অভাবে করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *