অভিযান Archives - Mati News
Friday, September 11

Tag: অভিযান

দিনাজপুরের খানসামায় দুই ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ

দিনাজপুরের খানসামায় দুই ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ

সারাদেশ
দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুত করার অভিযোগে দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।অভিযান সূত্রে জানা যায়, টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আসাদুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করায় তার অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ডিলার পয়েন্টটি পরিচালনা করছিলেন। অবৈধভাবে সার মজুতের দা...
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৫১১

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৫১১

রাজধানী
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৬ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, গুলশান বিভাগে ৫০ জন, রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে আটক করা হয়েছে।অভিযানকালে পুলিশ ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এছাড়া ১টি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং ৭টি ব্যাংকের এটিএম কার্ড...