রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৫১১ - Mati News
Tuesday, September 8

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ৫১১

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৬ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, গুলশান বিভাগে ৫০ জন, রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এছাড়া ১টি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং ৭টি ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *