জাতীয় সংসদ Archives - Page 2 of 2 - Mati News
Thursday, November 12

Tag: জাতীয় সংসদ

জাতীয় সংসদে জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানার কড়া সমালোচনা

জাতীয় সংসদে জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানার কড়া সমালোচনা

জাতীয়
জাতীয় সংসদ অধিবেশনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি খাতের নাজুক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষ এখন ব্যঙ্গ করে বলে, ‘টুকু আসে, টুকু যায়’। এই আসা-যাওয়ার অনিশ্চয়তায় মানুষ অতিষ্ঠ। একদিকে তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র হাহাকার জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের ধারণা অনুযায়ী, দেশে পররাষ্ট্রমন্ত্রীর মতো তিনজন না থাকলেও ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে হয়তো পরিস্থিতি ভালো হতো। তিনি অভিযোগ করেন, সংসদে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললে...
সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিস্ফোরক বহনে ডিএমপির নিষেধাজ্ঞা

সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিস্ফোরক বহনে ডিএমপির নিষেধাজ্ঞা

রাজধানী
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অধিবেশন চলাকালীন জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকারক বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। নিষেধাজ্ঞাটি ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা।বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

জাতীয়
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (নির্বাচনী এলাকা-৩) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য হিসেবে গণ্য হবে। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।প্রজ্ঞাপন ও আইনি প্রক্রিয়াজাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। প্রজ্ঞাপনটি দ্রুত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে। শূন্য হওয়া এই আসনে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের ব্যবস্থা নিতে এর একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা

জাতীয়
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে গিয়ে পাশে বসা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।প্রধানমন্ত্রীর কাছ থেকে গোলাপ পেয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান তাকে অভিনন্দন জানান।রাষ্ট্রীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলিসংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচ...
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হবেন, তার নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন বলে উল্লেখ করেন সিইসি। তিনি জানান, এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সংসদ সদস্যদের উপস্থিত থাকার সুযোগ রয়েছে এবং তিনি সুষ্ঠুভাবে নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে সিইসি জানান, সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে এবং ভোট দেওয়ার আগে ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম য...
রাষ্ট্রপতি নির্বাচন: স্বতন্ত্র এমপি গাজী নজরুলের ভোট নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল

রাষ্ট্রপতি নির্বাচন: স্বতন্ত্র এমপি গাজী নজরুলের ভোট নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল

জাতীয়
দেশে দীর্ঘ ৩৫ বছর বিরতির পর পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের মূল কক্ষে দুপুর ২টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করছেন। দলীয় সংসদ সদস্যরা সাধারণত নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট প্রদান করবেন। তবে স্বতন্ত্র আটজন সংসদ সদস্যের ভোট কোন দিকে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্...
রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস?

রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস?

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।মির্জা আব্বাসের অনুপস্থিতিঅসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস এই নির্বাচনে ভোট দিতে পারছেন না।নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়ে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছ...
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ: মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ: মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

রাজনীতি
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যদিও সংখ্যার সমীকরণে ফলাফল প্রায় নিশ্চিত, তবুও একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে এই ভোট গ্রহণ চলবে। বর্তমানে মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে। সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত। তবে নিয়মানুযায়ী প্রার্থী দুজন থাকায় ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। সে সময় বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভো...