জাতীয় সংসদ Archives - Mati News
Thursday, October 22

Tag: জাতীয় সংসদ

জুলাই সনদের সব শর্ত বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

জুলাই সনদের সব শর্ত বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

জাতীয়
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর হয়েছে, তার প্রতিটি শর্ত সরকার বাস্তবায়ন করবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন যে, এই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। তিনি বলেন, জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত স্বচ্ছ; দাড়ি, কমা ও সেমিকোলনসহ সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে সরকার কোনো ছাড় দেবে না।সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী এই ব্রিফিংয়ে চিফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। চিফ হুইপ জানান, সংবিধান প্রণয়নের পর বিভিন্ন সময়ে তা সংশোধনের নজির রয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে বর্তমান সরকার সে পথেই এগোতে চায় এবং এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে।তৃতীয় অধিবেশনের কার্যক্রম তুলে ধরে তিনি...
লং মার্চ করে বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী

লং মার্চ করে বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী

জাতীয়
বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় লং মার্চের মতো কর্মসূচি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের জ্বালানি পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, লং মার্চ করে যদি গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান হতো, তবে সরকারি দলই সবার আগে এ ধরনের কর্মসূচির আয়োজন করত। বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিরোধী দলগুলোকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার মতে, জনগণের দুর্ভোগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করে সংকট মোকাবিলায় সরকারের পাশে দা...
চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের পুনরায় চাকরিতে বহালের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদীয় প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ জানতে চেয়েছিলেন, পিলখানা ট্র্যাজেডির পর নিরাপরাধ হিসেবে চিহ্নিত অনেক বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের বিজিবিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে কি না। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তৎকালীন বিডিআরের আইন ও বিধি অনুযায়ী গঠিত বিভাগীয় স্পেশাল কোর্ট এবং প্রশাসনিক বিচার ব্যবস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়...
র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

জাতীয়
দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আমূল পরিবর্তন আনতে র‌্যাব বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে নতুন কাঠামো হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন।সংসদে বিলটি উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারার ওপর তীব্র আপত্তি জানান এবং বিলটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যদের আপত্তি ও আলোচনার মধ্যেই বিলটি কণ্ঠভোটে পাস হয়।সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে একটি সুনির্দিষ্ট ও কার...
বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি ও সংকট অনিবার্য: সংসদে রুমিন ফারহানা

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি ও সংকট অনিবার্য: সংসদে রুমিন ফারহানা

রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট থেকে মুক্তি পাওয়া অসম্ভব। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিটি সরকারেরই একটি নির্দিষ্ট চরিত্র থাকে এবং বিএনপির শাসনামলে দুর্নীতি ও অব্যবস্থাপনা যে অনিবার্য, তা অতীতের অভিজ্ঞতায় স্পষ্ট।বক্তব্যের সময় সংসদে হট্টগোল সৃষ্টি হলেও রুমিন ফারহানা তার অবস্থান থেকে সরে আসেননি। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং ঋণখেলাপির রেকর্ড সৃষ্টি করা। তার দাবি অনুযায়ী, বিএনপি ক্ষমতায় থাকলে সার কারখানা লুটপাটসহ বিভিন্ন অনিয়ম নিয়মিত ঘটনায় পরিণত হয়। বিশেষ করে ঋণখেলাপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপি হওয়ার যে চিত্র সামনে এসেছে, তা বিএনপি...
ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের

ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের

জাতীয়
ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগতে পারে। এই দীর্ঘ সময় অপেক্ষা না করে ভোলার প্রাকৃতিক সম্পদকে স্থানীয় পর্যায়ে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭-এর সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ভোলায় গ্যাসভিত্তিক শিল্প-কারখানা, সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আঞ্চলিক অর্থনীতির আকার বহুগুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী জানান, ভোলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পৃথকভাবে ৪০০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে ভোলার গ্...
দেশে চিকিৎসক ঘাটতি প্রায় ৫৯ হাজার, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকিৎসক ঘাটতি প্রায় ৫৯ হাজার, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
চলতি ২০২৬ সালে বাংলাদেশে চিকিৎসকের প্রয়োজনীয়তা ও ঘাটতি নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত এক গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড—প্রতি ১ হাজার জনে ০.৫০ জন চিকিৎসক—অনুসরণ করলে ২০২৬ সালে দেশে মোট ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন।মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। অর্থাৎ, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে...
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকার হিসাব দিলেন অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে খেলাপি ঋণের পাহাড়: দেড় লাখ কোটি টাকার হিসাব দিলেন অর্থমন্ত্রী

জাতীয়
দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, দেশের সরকারি ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক এর হিসাব কী।জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসির ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোন...
দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী

দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী

অর্থনীতি
দেশের জনগণের মাথাপিছু ঋণের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকায়। সংসদ সদস্য তার প্রশ্নে ঋণের বর্তমান পরিমাণ, পূর্বের তুলনায় এর হার এবং ঋণের বোঝা লাঘবে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছিলেন।জবাবে অর্থমন্ত্রী জানান, ঋণের প্রয়োজনীয়তা কমাতে সরকার রাজস্ব আহরণের পরিধি বাড়ানোর পাশাপাশি কর ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। সরকারি ব্যয় সাশ্রয়ী ও ফলপ্রসূ করার মাধ্যমে অর্থায়নের চাহিদা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারি ঋণের ...
দীর্ঘ দুই দশক পর সংসদে মির্জা আব্বাসের আবেগঘন ফেরা, ঝরল চোখের জল

দীর্ঘ দুই দশক পর সংসদে মির্জা আব্বাসের আবেগঘন ফেরা, ঝরল চোখের জল

রাজধানী
২০০৬ সালের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হন মির্জা আব্বাস। তবে নির্বাচিত হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে তিনি চলতি সংসদের কোনো অধিবেশনে অংশ নিতে পারেননি। দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। হুইল চেয়ারে বসে বক্তব্য রাখার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে, যা পুরো সংসদকক্ষে এক নীরব পরিবেশ তৈরি করে।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, দীর্ঘ দুই দশক পর এই সংসদে কথা বলার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। তিনি জানান, অসুস্থ থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী ও তার কার্যালয় থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হয়েছে। স্পিকারও তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সহকর্মীদের এই আন্তরিকতা ও ভালোবাসা তাকে কঠিন সময়ে সাহস জুগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, আমি যেন জনগণে...
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

রাজনীতি
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলীয় সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রতিমন্ত্রী বলেন, আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে সাধারণ মানুষ যে চরম ভোগান্তির শিকার হয়েছে, সেপ্টেম্বরে তার পুনরাবৃত্তি রোধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকটকে দীর্ঘদিনের ভুল নীতির অনিবার্য পরিণতি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো তথ্য আড়াল না করে জনগণের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে চায়। তিনি স্বীকার করেন যে, সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় মানুষ কষ্টে আছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকটও জ্বালানি...
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে প্রতিমন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয়
দেশে চলমান নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে বিগত দেড় যুগের ভুল নীতি এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, গত ৯ আগস্ট দেশে বিগত ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল। এই ঐতিহাসিক ঘাটতির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, নিছক কথামালার আড়ালে সত্য লুকানোর কোনো সুযোগ নেই। জনগণের এই সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশ্বস্ত করেন, কারিগরি সমস্যার সমাধান ও সরকারের নতুন পদক্ষেপের ফলে আগামী ১৫ দিনের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটবে।প্রতিমন্ত্রী জানান, দেশে গ্যাসভিত্তিক ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে...
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয়
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে বলেন, ‘আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দাবি করবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না—এটি পরস্পরবিরোধী অবস্থান।’সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন বিরোধী দল এই কমিটিতে থাকবে। এই বোঝাপড়ার কারণে রবিবার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে পরবর...
সংসদে বিরোধী দলের ওয়াকআউট: পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সরব শফিকুর রহমান

সংসদে বিরোধী দলের ওয়াকআউট: পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সরব শফিকুর রহমান

রাজনীতি
পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপনের ঠিক আগ মুহূর্তে তারা এই প্রতিবাদ জানান। রাত ৮টা ৬ মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান এবং পরবর্তীতে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইন প্রণয়ন কার্যক্রম শুরুর প্রাক্কালে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার সুযোগ পান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই প্রেক্ষাপটেই তিনি জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গু...
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ বিরোধী দল, ক্ষমা চাওয়ার দাবি শফিকুর রহমানের

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ বিরোধী দল, ক্ষমা চাওয়ার দাবি শফিকুর রহমানের

জাতীয়
জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য তিনি আসেননি। যদি মন্ত্রীর শিক্ষক হওয়ার শখ থাকে, তবে তিনি আলাদা বিশ্ববিদ্যালয় খুলতে পারেন, যেখানে আগ্রহী ব্যক্তিরা ভর্তি হতে পারবেন।বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন তা বোধগম্য নয়। শফিকুর রহমান আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শিক্ষকের ভূমিকা পালন করতে চেয়ে যে দুঃসাহস দেখিয়েছেন, তা সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী। তিনি এই আচরণকে 'পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম' হিসেবে অভি...