জুলাই গণঅভ্যুত্থান Archives - Mati News
Thursday, November 12

Tag: জুলাই গণঅভ্যুত্থান

ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা ও বিচার দাবি

ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা ও বিচার দাবি

রাজনীতি
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও সদস্য সচিব এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীর ওপর এমন আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডাররা এই হামলার সঙ্গে জড়িত।বিবৃতিতে এনসিপির নেতারা দাবি করেন, হামলার সময় অভিনেত্রী বাঁধন ও তার সঙ্গে থাকা নারী ও শিশুকে আঘাত করা হয়েছে। এছাড়া বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভেনিসে অবস্থান করার সময় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরা এই সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের সঙ্গে ছবি প্রচার করা কয়েকজন চিহ্নিত ব্যক্তিই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ব...
কওমি মাদরাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

কওমি মাদরাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

Study
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়—২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান—এবার কওমি মাদরাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী শিক্ষাবর্ষের সিলেবাসেই এই ইতিহাস যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে আলেম, মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর তৎকালীন ফ্যাসিবাদী সরকারের চালানো নির্মম নির্যাতনের ঘটনাকে অনেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা হিসেবে দেখেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ঘটনায় শহীদ ও নিখোঁজের সংখ্যা ৬১ জন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক মানুষ শহীদ হন।শাপলা স্মৃতি সংসদ, সাধারণ আলেম সমাজ এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন...
রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

জাতীয়
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।এর আগে গত ৩০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল, যেখানে লিটনসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।আদালতে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্...