বিজিবি Archives - Mati News
Monday, October 12

Tag: বিজিবি

দিনাজপুরে বিজিবির অভিযানে দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরে বিজিবির অভিযানে দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

সারাদেশ
দিনাজপুরে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এসব অভিযানে মোট ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর বিজিবি বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা এই অভিযানগুলো পরিচালনা করেন। অভিযানে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি সদস্যরা পেশাদারিত্বের...
সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে তার নতুন দায়িত্বভার গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান।বৈঠকে বিজিবি মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রমের পাশাপাশি সীমান্তে নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে বিজিবির অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি সংযোজনের এই উদ...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সারাদেশ
যশোরের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য উদ্ধার করা হয়।জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৮০টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিকস সামগ্রী। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়ে...
২২ বছর পর সেন্টমার্টিনে ফের বিজিবি মোতায়েন

২২ বছর পর সেন্টমার্টিনে ফের বিজিবি মোতায়েন

Cover Story
২২ বছর পর ফের কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) দুপুর থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিল। কিন্তু এরপর কোস্টগার্ডকে দায়িত্ব দেয়া হয়। আবারও রবিবার থেকে সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবিকে মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় বিজিবির যতজন সদস্য দরকার সেই কজন মোতায়েন থাকবে। এটি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা এবং দায়িত্বেও অংশ হিসেবে বিজিবিকে মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ ও সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে। রবিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্ম...