ভাইরাল ভিডিও Archives - Mati News
Thursday, November 12

Tag: ভাইরাল ভিডিও

চ্যাটজিপিটিকে মানুষ ভেবে কথা বললেন প্রবীণ নারী, ভিডিও ভাইরাল

চ্যাটজিপিটিকে মানুষ ভেবে কথা বললেন প্রবীণ নারী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক
বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তরুণ প্রজন্মের কাছে পরিচিত হলেও প্রবীণদের কাছে এটি এখনো এক বিস্ময়কর বিষয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক ভারতীয় প্রবীণ নারী এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’কে রক্ত-মাংসের মানুষ ভেবে তার সঙ্গে আন্তরিকভাবে গল্প করছেন। এই ভিডিওটি এরই মধ্যে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।ভিডিওটির নেপথ্যে থাকা অভিরুচি তাঁর নানিকে মজা করে বলেছিলেন যে, তাঁরা আসুর নামের এক স্বজনের বিয়ের জন্য একজন বিদেশি মেয়ে পছন্দ করেছেন, যিনি হিন্দিতে কথা বলতে পারেন। এরপর চ্যাটজিপিটির ভয়েস মোড চালু করা হলে চ্যাটবটটি কুশল বিনিময় শুরু করে। চ্যাটবটের কণ্ঠ শুনে নানিও অত্যন্ত স্নেহের সঙ্গে হিন্দিতে জিজ্ঞাসা করেন, ‘আপনি কেমন আছেন? ভালো আছেন তো?’ চ্যাটজিপিটি উত্তরে জানায়, ‘হ্যাঁ, একদম।’কথোপকথনের এক পর্যায়ে চ্যা...
মানসিক চাপ কমাতে মদ্যপান করেছিলাম, টঙ্গী থানায় জিজ্ঞাসাবাদে তরুণীর স্বীকারোক্তি

মানসিক চাপ কমাতে মদ্যপান করেছিলাম, টঙ্গী থানায় জিজ্ঞাসাবাদে তরুণীর স্বীকারোক্তি

রাজধানী
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলের মাঝে নিথর অবস্থায় বসে থাকা সেই তরুণী অবশেষে মুখ খুলেছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদে তরুণী জানান, তিনি নিজেই মদ্যপান করেছিলেন এবং কেউ তাকে জোর করে খাওয়ায়নি। ওই রাতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করছিলেন বলে তিনি দাবি করেন।জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তরুণীকে তার বোনের জিম্মায় মুক্তি দিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও এবং তরুণীর বক্তব্যের মধ্যে বেশ কিছু অসংগতি লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা গেলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে। প্রতিবেদনে যোগ করা তথ্...