সিনচিয়াংয়ে জিরকন বালুর বড় মজুদ আবিষ্কার, খনিজ সম্পদে নতুন সম্ভাবনা
চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের বাইছেন কাউন্টিতে জিরকন বালুর একটি বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে।
শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই আবিষ্কারের ঘোষণা দেয়। মজুদটির নিশ্চিত সম্পদের পরিমাণ ৪০টিরও বেশি বৃহৎ জিরকন খনিজক্ষেত্রের সমপর্যায়ের। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট হাফনিয়ামের মজুদও অতিবৃহৎ পর্যায়ের বলে নিশ্চিত করা হয়েছে।
আবিষ্কারটি জিরকনের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে চীনের জন্য বড় অগ্রগতি। দেশটিতে এ খনিজের প্রাকৃতিক মজুদ তুলনামূলকভাবে কম। বিশ্বের মোট জিরকন মজুতের প্রায় ৭০ শতাংশই রয়েছে অস্ট্রেলিয়ায়। অন্যদিকে, চীনে রয়েছে ১ শতাংশেরও কম।
জিরকন একটি প্রাকৃতিক খনিজ পদার্থ। রাসায়নিকভাবে এটি জিরকোনিয়াম সিলিকেট নামে পরিচিত যা, ভূ-ত্বকে পাওয়া অন্যতম প্রাচীন এবং শক্ত একটি খনিজ। এর গলনাঙ্ক অনেক বেশি, ক্ষয় প্রতিরোধক্ষমতা চমৎকার এবং নিউট্রন শোষণের ক্...












