ইংল্যান্ড সফর Archives - Mati News
Thursday, October 1

Tag: ইংল্যান্ড সফর

ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ধরল বিক্ষোভকারীরা

ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ধরল বিক্ষোভকারীরা

ক্রিকেট
ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও স্টাফরা এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। গত মঙ্গলবার পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলের বাইরে একদল বিক্ষোভকারী তাদের আশ্রয়প্রার্থী মনে করে ঘিরে ধরেন। ওই হোটেলে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছেন—এমন গুজবের ভিত্তিতে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। প্রায় ৪০ জন পুরুষ হোটেলে প্রবেশের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কারণ তাদের দেখে বিক্ষোভকারীদের সন্দেহ হয় যে তারা আশ্রয়প্রার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ইংল্যান্ডের রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, "আপনারা ভুল করছেন। এটা একটি ক্রিকেট দল।" ম্যাডউইকের হস্তক্ষেপে কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। ম্যাডউইক পরবর্তীতে জানান, স্থানীয়রা আগে থেকেই সতর্ক ছিলেন কারণ একই কোম্পানির কোচে ৪০ জন বিদেশি আসার খবর ছিল। এর আগে গত রোববার ফ্রান্স ...