কক্সবাজার Archives - Mati News
Thursday, September 10

Tag: কক্সবাজার

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আইন-আদালত
মামলার রায় ও দণ্ডাদেশকক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে নির্যাতনের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ মো. আবুল কালাম (৩৯) চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামারপাড়ার মেহের আলীর ছেলে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।ঘটনার প্রেক্ষাপট ও তদন্তমামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে চোর প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূ ও তার দুই শিশুসন্তানকে জিম্মি করে দুটি মুঠোফোন ও আড়াই হাজার টাক...
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

আইন-আদালত
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার বাংলাদেশের এক অনন্য সম্পদ। অথচ এই সম্পদ রক্ষার পরিবর্তে উন্নয়নের দোহাই দিয়ে ধ্বংসের আয়োজন চলছে। কক্সবাজার পৌরসভার উদ্যোগে সুগন্ধা সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) বালিয়াড়ি ভরাট করে ৬৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চার লেনের ‘শহর রক্ষা বাঁধ’ ও সড়ক নির্মাণের কাজ চলছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের এই কর্মকাণ্ড সরাসরি আদালত অবমাননার শামিল।কক্সবাজারের বালিয়াড়ি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি সামুদ্রিক কচ্ছপ, লাল কাঁকড়া ও উপকূলীয় উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এটি প্রাকৃতিক প্রতিরক্ষাব্যূহ হিসেবে কাজ করে। এই বালিয়াড়িতে ইট-কংক্রিটের সড়ক নির্মাণ করলে সেই সুরক্ষা ব্যবস্থা চিরতরে নষ্ট হবে। পরিবেশবাদীদের আশঙ্কা, মেরিন ড্রাইভের মতো এই সড়কটিও সাগরের জোয়ারে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা কে...
রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চয়তায় ক্যাম্পে বাড়ছে অপরাধ ও অস্থিরতা

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চয়তায় ক্যাম্পে বাড়ছে অপরাধ ও অস্থিরতা

জাতীয়
মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতার মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গাদের বড় ধরনের ঢল নামে। সেই ঘটনার আজ ৯ বছর পূর্ণ হলো। আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা ও দ্বিপক্ষীয় উদ্যোগ গ্রহণ করা হলেও, এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত দেড়-দুই বছরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তার সংঘাত তীব্র হওয়ায় নতুন করে দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে মোট রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে।প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘস্থায়ীভাবে ঝুলে থাকায় আশ্রয়শিবিরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়েছে। ক্যাম্পের ভেতরে মাদক কারবার, মানবপাচার এবং আরসা ও আরএসও-এর মতো সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তারের লড়াইয়ে গত ৯ বছরে তিন শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন। ক্যাম্পের এই অস্থিরতা স্...
টেকনাফে অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

টেকনাফে অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

সারাদেশ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার বিকেলে চালানো এসব অভিযানে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।র‍্যাব জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম অভিযানে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি এসএমজিটি উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িতদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান চালিয়েও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।একইদিন সন্ধ্যা ৬টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে শামসুর আলমের মেয়ে সামসুন নাহার...
সৈকতের ফটোগ্রাফারদের ফাঁদ থেকে সাবধান!

সৈকতের ফটোগ্রাফারদের ফাঁদ থেকে সাবধান!

Travel Destinations
অত্যাধুনিক লেন্সযুক্ত ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলতে কার না ভালো লাগে। আর সেই ছবি যদি হয় কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে, তাহলে তো কথাই নেই। ইট-পাথরের শহুরে জীবন থেকে বেরিয়ে কিছুটা স্বস্তি ও ক্লান্তি ঘোচাতে প্রতিদিন সমুদ্রে গা ভেজাতে ছুটে যান হাজার হাজার পর্যটক। আর সৈকতে এসব পর্যটকদের পদচারণকে কেন্দ্র করে জীবিকার চাকা ঘোরে অনেক ভ্রাম্যমাণ আলোকচিত্রীর। সৈকতে ভ্রমণপিয়াসি মানুষের ছবি তুলে জীবিকা নির্বাহ করেন এসব আলোকচিত্রী। তবে তাঁদের অনেকের বিরুদ্ধে পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া যায় প্রায়ই। বর্তমানে কক্সবাজার সমুদ্রসৈকতে যেন আলোকচিত্রীর ছড়াছড়ি। পর্যটকদের দেখলেই ছবি তুলে দিতে হুমড়ি খেয়ে পড়েন তাঁরা। দেশের বিভিন্ন জেলা কিংবা অঞ্চল থেকে আসা পর্যটকেরাও চান সৈকতের আনন্দকে ফ্রেমবন্দী করতে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের যাঁদের কাছে ভালো স্মার্টফোন কিংবা ক্যামেরা নেই, তাঁরা এসব আলোকচিত্রীর মাধ্যমে নিজেদ...
কক্সবাজারে ঘুরতে যাওয়ার জায়গা | কক্সবাজারে আরও যা দেখার আছে

কক্সবাজারে ঘুরতে যাওয়ার জায়গা | কক্সবাজারে আরও যা দেখার আছে

Travel Destinations
কক্সবাজার শহর ১২০ ‌কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত। তবে কক্সবাজারে ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু আরও আছে। এখানে আছে বাংলাদেশের বৃহত্তম মৎস্য বন্দর ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। কক্স‌বাজারের প্রাচীন নাম ছিল‌ পানোয়া। এর অর্থ হলো হলুদ ফুল। এখানে বিভিন্ন নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ বাস করে। প্রতিবছর মূলত সৈকতে সমুদ্রস্নান করতেই লাখ লাখ পর্যটক ছোটে কক্সবাজারে। তবে সৈকত ছাড়াও এখানে উপভোগ করার মতো আরও অনেক কিছু।   কক্সবাজারে ঘুরতে যাওয়ার জায়গা হিমছড়ি হিমছড়ি কক্সবাজারের ১৮ কিলোমিটার দক্ষিণে। হিমছড়িতে একটি বড় উদ্যানও ও আছে। এর প্রধান আকর্ষণ হলো ঝরনা। পাহাড়ি সৌন্দর্যও কম নয়।হিমছড়ি জাতীয় উদ্যান পাখিপ্রেমীদের জন্য উপযুক্ত পরিবেশ। এখানে দেখা যাবে দেশি নানা প্রজাতির পাখি- ময়না, ফিঙ্গে ও তালবাতাসি। আছে বানর ও মায়া হরিণও।   ...
২২ বছর পর সেন্টমার্টিনে ফের বিজিবি মোতায়েন

২২ বছর পর সেন্টমার্টিনে ফের বিজিবি মোতায়েন

Cover Story
২২ বছর পর ফের কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) দুপুর থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিল। কিন্তু এরপর কোস্টগার্ডকে দায়িত্ব দেয়া হয়। আবারও রবিবার থেকে সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবিকে মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় বিজিবির যতজন সদস্য দরকার সেই কজন মোতায়েন থাকবে। এটি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা এবং দায়িত্বেও অংশ হিসেবে বিজিবিকে মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ ও সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে। রবিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্ম...