চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: ড. মাহদী আমিন
সম্প্রতি তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সফরে কারিগরি শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টার উদ্বোধন এবং তিনটি নতুন প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম চালুর মতো গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে।সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, স্বল্প খরচে মানসম্মত কারিগরি শিক্ষার জন্য চীনের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে এই সফরে চীনের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট এবং শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃ...


