অর্থনীতি Archives - Mati News
Friday, September 4

অর্থনীতি

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, সাপ্তাহিক সর্বোচ্চের কাছাকাছি

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, সাপ্তাহিক সর্বোচ্চের কাছাকাছি

অর্থনীতি
বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বর্তমানে তেলের দাম সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৬৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৬ ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছে।...
বাজেট বাস্তবায়নে সরকারের বাড়তি চাপ: আয় সীমিত, ব্যয় বাড়ছে নানা খাতে

বাজেট বাস্তবায়নে সরকারের বাড়তি চাপ: আয় সীমিত, ব্যয় বাড়ছে নানা খাতে

অর্থনীতি
২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের প্রায় ৪২ শতাংশই ব্যয় হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন, ঋণের সুদ এবং ভর্তুকি ও প্রণোদনার মতো খাতে। এই তিনটি প্রধান খাতে সরকারের মোট বরাদ্দের পরিমাণ প্রায় ৪ লাখ কোটি টাকা। একদিকে নতুন কর্মসূচি ও বড় কেনাকাটার চাপ, অন্যদিকে সীমিত আয়ের উৎস—সব মিলিয়ে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় তৈরি হয়েছে দ্বিমুখী চ্যালেঞ্জ।নতুন বেতনকাঠামো পুরোপুরি কার্যকর হলে বছরে সরকারের বাড়তি খরচ হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই কাঠামোয় ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। তবে চলতি অর্থবছরে চার ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকায় খরচের চাপ কিছুটা কম থাকবে। বাজেটের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বেতন-ভাতার জন্য ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে ৫৪ হাজার ৫...
কাতার এনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা: এলএনজি সংকটে বাংলাদেশ, ভরসা স্পট মার্কেট

কাতার এনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা: এলএনজি সংকটে বাংলাদেশ, ভরসা স্পট মার্কেট

অর্থনীতি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহে কাতার এনার্জি তাদের ‘ফোর্স মেজার’ বা অনিবার্য পরিস্থিতির সময়সীমা বৃদ্ধি করেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে গত মার্চ মাস থেকেই কাতার এনার্জি তাদের চুক্তিবদ্ধ এলএনজি সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে না। এই পরিস্থিতির কারণে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ সেপ্টেম্বরের পর পর্যন্ত এলএনজি প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। যদিও পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত কাতার এনার্জির কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি।দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমানের কাছ থেকে নিয়মিত গ্যাস পাওয়ার কথা থাকলেও তা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বাধ্য হয়ে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করছে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ...
ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের

ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের

অর্থনীতি
ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি মুক্ত বাজার অর্থনীতিকে গতিশীল করতে দুটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন করেছে কাতারের মন্ত্রিসভা। বুধবার অনুষ্ঠিত বৈঠকে ক্লাউড কম্পিউটিং এবং প্রতিযোগিতা নিয়ন্ত্রণ সংক্রান্ত এই খসড়াগুলো চূড়ান্ত করা হয় এবং পর্যালোচনার জন্য তা শুরা কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ক্লাউড কম্পিউটিং বিষয়ক খসড়া আইনটি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (MCIT), কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি (CRA) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ডিজিটাল ডেটা সংরক্ষণ ও প্রকাশের জন্য একটি সুসংহত আইনি কাঠামো প্রতিষ্ঠা করা। এই আইন কার্যকর হলে ডেটার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তি গোপনীয়তা রক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তার মধ্যে একটি ভারসাম্য বজায় থাকবে। এছাড়া, কাতার অঞ্চলটিতে ডেটা হোস্টিংয়ের একটি নির্ভরযোগ্য গন্তব...
দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৪,৩৭৪ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৪,৩৭৪ টাকা

অর্থনীতি
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা...
স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান

স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান

অর্থনীতি
কাতারের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে কাতার সেন্ট্রাল ব্যাংক (কিউসিবি) এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। তৃতীয় আর্থিক খাত কৌশল এবং তৃতীয় জাতীয় উন্নয়ন কৌশল ২০২৪-২০৩০-এর লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে, গত রবিবার (৩০ আগস্ট ২০২৬) স্যামসাং গালফ ইলেকট্রনিক্সের সাথে যৌথভাবে কাতারের নিজস্ব জাতীয় পেমেন্ট স্কিম ‘হিময়ান’ (Himyan)-কে ‘স্যামসাং ওয়ালেট’-এর সাথে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।এই নতুন সুবিধার ফলে নির্দিষ্ট কার্ডধারীরা এখন থেকে তাদের গ্যালাক্সি স্মার্টফোন বা স্মার্টওয়াচ ব্যবহার করে খুব সহজেই স্পর্শহীন (contactless) পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। হিময়ান হলো কাতারের প্রথম নিজস্ব জাতীয় পেমেন্ট কার্ড ব্র্যান্ড, যা স্থানীয়ভাবে পরিচালিত ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে প্রবর্তিত হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা ফিজিক্যাল কার্ড বহন করার ঝামেলা ছাড়াই তাদের ডেবি...
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: মূল্যস্ফীতি ও অর্থায়নের চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিবিদদের উদ্বেগ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: মূল্যস্ফীতি ও অর্থায়নের চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিবিদদের উদ্বেগ

অর্থনীতি
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ঘোষণা করেছে সরকার। দীর্ঘ এক যুগের বেশি সময় বেতন না বাড়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান অনেকটা কমে গিয়েছিল, যা বিবেচনায় নিয়ে অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি স্বস্তির খবর হলেও, সামষ্টিক অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং সরকারের অর্থায়নের ক্ষেত্রে বড় ধরনের চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।বিগত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন এই বেতন কাঠামোকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আরও আগেই হওয়া উচিত ছিল। তবে তিনি সতর্ক করে বলেন, এর ফলে বেসরকারি খাতে বেতনের জন্য চাপ সৃষ্টি হবে। তাই মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে বেসরকারি খাত ও সংবাদমাধ্যমেও বেতন সমন্বয় করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি ব্...
হাজার কোটি টাকার বেশি ঋণের বিপরীতে ১৫ বছরের বিশেষ ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক

হাজার কোটি টাকার বেশি ঋণের বিপরীতে ১৫ বছরের বিশেষ ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি
বড় অঙ্কের ঋণে জর্জরিত শিল্পগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন করে বড় ধরনের নীতি সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার লেটার নং-৩০ জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে, তারা বিশেষ পুনঃতফসিলের আওতায় সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত সময় পাবে। এই দীর্ঘমেয়াদী সুবিধার মধ্যে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে আগে নির্...
কাতার এনার্জির নৌবহরে যুক্ত হলো অত্যাধুনিক এলএনজি জাহাজ ‘আল নিগয়ান

কাতার এনার্জির নৌবহরে যুক্ত হলো অত্যাধুনিক এলএনজি জাহাজ ‘আল নিগয়ান

অর্থনীতি
বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের লজিস্টিক সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন একটি এলএনজি ক্যারিয়ার ‘আল নিগয়ান’ যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজটি কাতার এনার্জির দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আসা দশটি জাহাজের সিরিজের অষ্টম ভেসেল। প্রায় ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতার এই জাহাজটি নর্থ ফিল্ড থেকে গ্যাসের উৎপাদন বৃদ্ধির বিশাল পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বহরে যুক্ত করা হয়েছে। গত ২৬ আগস্ট স্থানীয় দৈনিক আল শার্ক-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সংযোজন বৈশ্বিক বাজারে কাতারের জ্বালানি সরবরাহ চেইনকে আরও গতিশীল করবে।কাতার বর্তমানে তাদের নর্থ ফিল্ড ইস্ট এবং নর্থ ফিল্ড সাউথ সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী কয়েক বছরে কাতারের বার্ষিক এলএনজি উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্...
দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৭,১১৫ টাকা

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ৭,১১৫ টাকা

অর্থনীতি
বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর ঘোষণা করেছে। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।নতুন দর অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, এই মূল্য সমন্বয়ের আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। একইভাবে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা...
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

China, Cover Story, অর্থনীতি, জাতীয়
বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় চীন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির উন্নয়নে উভয় দেশ একযোগে কাজ করছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন তার প্রযুক্তিগত সক্ষমতা পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের কথা উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ওই সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার এক নতুন ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এই সফরের মাধ্যমে উভয় দেশ ‘নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের জন...
গ্যাস সংকটে স্থবির দেশের ৬৬০ বস্ত্রকল: সুতা উৎপাদন নেমেছে ৩০ শতাংশে

গ্যাস সংকটে স্থবির দেশের ৬৬০ বস্ত্রকল: সুতা উৎপাদন নেমেছে ৩০ শতাংশে

অর্থনীতি
জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া তীব্র গ্যাস সংকটে দেশের বস্ত্রশিল্প খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৬০টি বস্ত্রকল এই সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বাইরে ২০১৯ সাল থেকে আরও ২৪৪টি বস্ত্রকল বন্ধ রয়েছে। দেশে বর্তমানে ১ হাজার ৮০০টির বেশি টেক্সটাইল মিল রয়েছে, যার মধ্যে ৫২৭টি স্পিনিং মিল বা সুতার কল। হবিগঞ্জ ও চট্টগ্রামের কিছু কারখানায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের মোশাররফ কম্পোজিট টেক্সটাইলের উদাহরণটি পরিস্থিতি স্পষ্ট করে। স্বাভাবিক সময়ে দিনে ১৭০ টন সুতা উৎপাদন করা এই কারখানাটি গত এক মাসের বেশি সময় ধরে সক্ষমতার মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন জানান, গত দুই দিন গ্যাসের চাপ ৩-৪ পিএ...
তুরস্ক ও কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার

তুরস্ক ও কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার

অর্থনীতি
গত ২১ বছরে তুরস্ক ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫৩ গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আঙ্কারায় কাতারের বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল-সায়েদের সঙ্গে বৈঠকের পর তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এই তথ্য জানান। দুই দেশ এখন তাদের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে কাজ করছে। উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে অবকাঠামো নির্মাণ কাজের সময় এই বাণিজ্যের পরিমাণ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল।বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে গত বছর থেকে তুরস্ক ও কাতারের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (টিইপিএ) কার্যকর রয়েছে। বর্তমানে কাতারে প্রায় ১ হাজার ১১৬টি তুর্কি কোম্পানি নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে সক্রিয় রয়েছে। তুর্কি ঠিকাদাররা দেশটিতে ২০৬টি প্রকল্পে প্রায় ২১ বিলিয়ন ডলারের কাজ সম্পন...
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে, জানালেন অর্থমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে, জানালেন অর্থমন্ত্রী

অর্থনীতি
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং তা পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা হবে এবং এরপর পর্যায়ক্রমে এর গতি ফিরবে। তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে প্রবেশ করবে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করাই ছিল এর মূল লক্ষ্য। মন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন সংস্কার, নীতিমালা প্রণয়ন এবং প্রণোদনার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ...
গ্যাস-বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থনীতি
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দুই বছর সময় প্রয়োজন। শুক্রবার গুলশানের নিজ বাসভবনে আয়োজিত এক আলোচনায় তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়, বিনিয়োগ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।অর্থনৈতিক সূচক ও রিজার্ভের বর্তমান অবস্থাবৈদেশিক মুদ্রার রিজার্ভ: ১৫ ফেব্রুয়ারি ছিল ৩৪ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার, যা ১৩ আগস্ট বেড়ে ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।লেনদেনের ভারসাম্য: ২৬ জানুয়ারি ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল, যা ২৬ জুলাই ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।নীতি সুদহার: ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে গতি ফেরাতে আইন-কানুন পরিবর্তনের প্রক্রিয়া চলমান। শেয়ারবাজারে আস্থা ফেরাতে কমিশন পুনর্গঠন করা হয়েছে। মূল্যস্ফীতি নি...