কুড়িগ্রাম Archives - Mati News
Sunday, September 13

Tag: কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে লুট, উদ্ধার অভিযান অব্যাহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে লুট, উদ্ধার অভিযান অব্যাহত

সারাদেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার সংকটকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ‘শাহ আমানত ট্রেডার্স’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানের গুদাম ভেঙে কৃষকরা সার নিয়ে গেছেন। স্থানীয়দের অভিযোগ, চলতি আমন মৌসুমে বারবার চেষ্টা করেও তারা পর্যাপ্ত সার পাচ্ছিলেন না। ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির চেষ্টা করছেন বলেও কৃষকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, ওই ইউনিয়নে ইউরিয়া সারের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা, যার মধ্যে ডিলার ৩৪০ বস্তা সার উত্তোলন করেছিলেন। ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সার বিতরণ কার্যক্রম চলাকালে কিছু উশৃঙ্খল জনতা গুদামের তালা ভেঙে ১৯০ বস্তা সার জোরপূর্বক নিয়ে যায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে...
রংপুরের খবর : উলিপুরে সন্তানের ওপর মা-বাবার নৃশংসতা

রংপুরের খবর : উলিপুরে সন্তানের ওপর মা-বাবার নৃশংসতা

Cover Story
রংপুরের খবর : উলিপুরে সন্তানের ওপর মা-বাবার নৃশংসতা ছোট্ট শিশু আশামনি দুই দিন থেকে অনাহারে। খেতে চাইতেই মারধর শুরু করেন বাবা-মা। সারা শরীরের আঘাতের চিহ্ন নিয়ে গুরুতর আহত আশামনি উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে। নির্দয়ভাবে শিশুটিকে মারধরের কারণে গ্রামবাসী পাষণ্ড বাবা আশরাফুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারী গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসী পাষণ্ড বাবা-মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রংপুরের খবর : উলিপুরে সন্তানের ওপর মা-বাবার নৃশংসতা জানা গেছে, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারি গ্রামের আবুল কাশেমের পুত্র আশরাফুল আলম ও তার স্ত্রী ফাতেমা বেগমের কন্যা আশামনিকে কারণে-অকারণে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করে আসছিল। এরই এক পর্যায়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারধর করে গত দুই দিন ধরে অনাহারে রাখে শিশুটিকে। সোমবার ...