গজারিয়া Archives - Mati News
Sunday, September 13

Tag: গজারিয়া

মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রাজধানী
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ভোরে নিজ বসতঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন। নিহত রিনা আক্তার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে ছিলেন।পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে পারিবারিক সম্মতিতে রিনার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বজনদের ভাষ্যমতে, গত তিন-চার বছর ধরে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটত। নিহতের মা সাকিনা বেগমের অভিযোগ, সুমন মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য রিনাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়ার জের ধরেই রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছ...
মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় রান্নার সিলিন্ডারের ব্যবহার: বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় রান্নার সিলিন্ডারের ব্যবহার: বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

রাজধানী
মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি হয়ে কালীপুরা ট্রলারঘাট পর্যন্ত সড়কে অন্তত ২৪টি অটোরিকশায় যাত্রীদের আসনের পেছনে দড়ি দিয়ে সিলিন্ডার বেঁধে চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে।অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ধরে তীব্র গ্যাস সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। আয়-রোজগার সচল রাখতে বাধ্য হয়েই তারা রান্নার এলপিজি সিলিন্ডারকে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় পরিবারের খরচ মেটাতে এই বিকল্প বেছে নিতে...