রোমান্টিক রম্য গল্প: আমাদের প্রেম ভালোই চলছে
লেখক: সোহাইল রহমান
প্রথম যেদিন রাত সাড়ে তিনটায় আমার গার্লফ্রেন্ড আমাকে বলে, ‘গোসল করে আসলাম মাত্রই’, সত্যি বলতে তখন আমার সামান্য খটকা লেগেছিল। এতো রাতে কে গোসল করে? কেন করে?
তার পরের দিন ভোর চারটায় তাকে অনলাইনে দেখে জিজ্ঞেস করলাম, ‘কী করো?’
সে বলল, ‘গোসল করে এসে বসে বসে চুল শুকাচ্ছি।’
তার পরদিন আবার দেখি ফজরের আজানের আগে অনলাইনে। দেখেই বুঝছি কী কাহিনী। জিগাইছি, ‘আজও গোসল করলা?’
সে লাজুক হাসির ইমো দিয়ে বলল, ‘উহু, এখনো করিনি। যাচ্ছি এখন।’
আমি মনে মনে নিজেকে বুঝালাম, যে গরম পড়তেছে আজকাল! আমারই রাতবেরাতে গোসল করতে ইচ্ছা করে। অথবা হয়তো ওদের বাসায় পানি থাকে না দিনের বেলা, এজন্য কষ্ট করে এতো গভীর রাতে গোসল করা লাগতেছে। আহারে, বেচারী!
.
এতো গেল রাতের টেনশন৷ দিনেও আছে। আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ুয়া গার্লফ্রেন্ড, যে কিনা ‘ড্যাডিস প্রিন্সেস’ আর ‘মাম্মিস লিটল এঞ্জেল’, সে ...












