গল্প Archives - Page 9 of 9 - Mati News
Thursday, April 16

Tag: গল্প

রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাস “কৃ” পর্ব-৫

রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাস “কৃ” পর্ব-৫

Cover Story, Stories
রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাস "কৃ" পর্ব-৫ । ধ্রুব নীল ছয় মাস কেটে গেল। এর মাঝে কিছুই ঘটল না। শুধু আমার মনটাই খারাপ ছিল। মন খারাপের কোনো গল্প হয় না। এর মাঝে দুয়েকবার কিংবা তারও বেশি, আমি বারে গিয়েছিলাম। রেশমা বুঝতে পেরেও কিছু বলেনি। আমার মনে হয় প্রত্যেক মানুষের অবচেতন মনের ক্ষমতা প্রায় এক। রেশমার অবচেতন মন ধরে ফেলেছে আমার মন খারাপ, এবং তা অন্য কোনো নারীর কারণেই। প্রথম দিকে মদ খেতে মোটেও ভালো লাগতো না। এখন রীতিমতো অ্যালকোহলিক হয়ে গেছি। এবার মূল ঘটনায় আসা যাক। গত তিন দিন ধরে আমি হাসপাতালে। সিরিয়াস টাইপ টাইফয়েড। হাসপাতালে গিয়ে স্যালাইনের ব্যাগে করে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। প্রতিরাতেই ভয়াবহ সব স্বপ্ন দেখছি। এর মাঝে একবার সেই ডাকাত দলটাকেও দেখলাম। রাম দা হাতে তিন মুণ্ডুহীন ডাকাত আমাকে তাড়া করছে। আমার পাশে রেশমা। সে আবার দৌড়াতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েও গেল। হাসপাতালে রেশমা আমার সঙ্গে ছিল প্রথ...
রোমান্টিক উপন্যাস (ফ্যান্টাসি থ্রিলার) ”কৃ” (পর্ব-৩)

রোমান্টিক উপন্যাস (ফ্যান্টাসি থ্রিলার) ”কৃ” (পর্ব-৩)

Cover Story, Stories
রোমান্টিক উপন্যাস (ফ্যান্টাসি থ্রিলার) ”কৃ” (পর্ব-৩) রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-২) রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-১) ধ্রুব নীল ৩ আমাকে ছেড়ে বিছানার এক প্রান্তে বসে পা দোলাতে শুরু করলো কৃ। একটা কথাও বলছে না। বোঝাতে চাইছে, তোমার সমস্যা তুমি সামলাও। আমি সমস্যা সামলাতে দরজার ছোট্ট ফুটোয় উঁকি দিলাম। স্থবির হয়ে গেল পুরো শরীর। ‘দেখেছো তো, এবার খোলো! আমি তো চোর-ডাকাত না। তোমার বউ রেশমা।’ কী-হোলে চোখ রাখলে ওপাশ থেকে বোঝা যায়। সুতরাং দেরি করলেই ঝামেলা। আমার মগজটা নিজের মতো করে ব্যাখ্যা ভাবতে শুরু করে দিয়েছে। কৃ নামের একটা মেয়ে বিপদে পড়ে আশ্রয় নিয়েছে। কয়েকজন লোক তার পিছু নিয়েছিল। পরে আমাদের বাসায় আশ্রয়...। ‘সব রাস্তা বন্ধ। একটা মাছি ঢোকারও জায়গা নাই। আধা ঘণ্টা গরমের মধ্যে বসা। পরে শুনি গাড়ি আর যাবে না।’ হড়বড় করে কথা বলতে বলতে ফ্রিজের দিকে এগিয়...
রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-২)

রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-২)

Cover Story, Stories
রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ পর্ব-১ ‘আপদ বিদেয় হলো?’ ‘না বিদেয় হয়নি। আপদ শাড়ি বদলাচ্ছে। এরপর আরো বহু কিছু বাকি। ঘণ্টাখানেকের মামলা।’ আমি অবাক হওয়ার গুণ হারিয়ে ফেলিনি। অভিনয় করছি কেবল। বুঝতে পেরেছি মোবাইলের খুদে স্পিকারে ভেসে আসা জাদুর মতো কথাগুলো আমাকে কব্জা করে ফেলছে। আমিও তার কব্জায় নিজেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি চাই সে আমাকে আরো জোরে সোরে কব্জা করুক। ‘কেমন আছো?’ ‘এই তো। তুমি?’ ‘দেখছো না? দেখে কী মনে হচ্ছে?’ ‘হুম।’ ‘হুম আবার কী? বিয়ে করেছো, সংসার করছো। ভালোই তো থাকার কথা।’ ‘তা হলে মনে হয় ভালোই আছি।’ ‘লুনার কথা মনে আছে?’ ‘কী আশ্চর্য, কেন থাকবে না!’ ‘উঁহু। অনেক অনেক দিন আগের কথা তো। সে তো মরে গেছে, তাই না?’ আমার ভেতরটা খালি খালি লাগল আবার। মেয়েটার মুখে এ কথা আশা করিনি। তার চোখজোড়া পরিষ্কার দেখতে পাচ্ছি। চোখের কালো মণি দুটো টলটল করছে। তবে আমি নিশ্চিত ওটা কান...
রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-১)

রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-১)

Cover Story, Stories
লেখক : ধ্রুব নীল ১ পাশের বাড়ির ছাদে এক রূপবতী হেঁটে বেড়াচ্ছে এবং আমি তার দিকে নিষ্পলক তাকিয়ে আছি। মেয়েটাকে দেখে একবারও মনে হলো না যে আমার স্ত্রী রেশমা এ অবস্থায় আমাকে দেখলে দুচার কথা শুনিয়ে দেবে। মনে হলো মেয়েটার দিকে এভাবেই তাকিয়ে থাকতে পারবো। অনন্তকাল না হোক, আপাতত অফিস কামাই করা যায়। কারণ ছাদের মেয়েটা অবিকল লুনার মতো। অবিকল কথাটা বাড়িয়ে বলিনি। চোখ, কান বা নাকে নয় শুধু। যমজদের মতো হুবহু মিল! তবে একটা বড় কিন্তু আছে। যে কিন্তুটার জন্য আমার তাকিয়ে থাকার ধরনটা ছিল হ্যাংলা। মেয়েটা দেখতে অবিকল পনের বছর আগের লুনার মতো। এখনকার লুনার মতো নয়। মানে মেয়েটা যে লুনাই হতে পারে সেটাও সম্ভব নয়। কারণ লুনা মারা গেছে তের বছর আগে। সে ছিল আমার প্রথম প্রেমিকা। রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস- কৃ (পর্ব-১) মহাবিশ্ব মানেই রহস্যের ছড়াছড়ি। ইলেকট্রনের দুই রকম আচরণ, কোয়ান্টাম এনটেঙ্গলমেন্ট, স্পেস-টাইম; এস...
সত্যিকারের ভূত : ঝাড়তলার বিভীষিকা

সত্যিকারের ভূত : ঝাড়তলার বিভীষিকা

Cover Story, Stories
ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রাম। ঝাড়তলা নামে একটি জায়গা আছে এ গ্রামে। সেখানে চলছে ভূতুড়ে সব কাণ্ড। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঝাড়তলার সত্যিকারের ভূত এর ঘটনা জানাচ্ছেন মো. মাঈন উদ্দিন নামাপাড়া বীররামপুর গ্রামের মোটামুটি বিচ্ছিন্ন একটি পাড়া। এই পাড়ায় তিন-চার হাজার মানুষের বাস। প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা পার হয়ে পাকা সড়কে আসতে হয় তাদের। কাঁচা রাস্তার এক জায়গায় আছে একটি বাড়ি। বাড়িটির নাম নয়াবাড়ি। নামে নয়া হলেও অনেক পুরনো। নয়াবাড়ির সারিবদ্ধ ঘরগুলো সব পূর্ব অংশে। পশ্চিম অংশে বিরাট জঙ্গল। জঙ্গলের পশ্চিম পাশে—অর্থাৎ পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে। রাস্তার সঙ্গেই বাঁশঝাড়। বাঁশঝাড় থেকেই ওই জায়গার নাম হয়েছে ঝাড়তলা। দিনের বেলায় আবছা অন্ধকার। সন্ধ্যার পর আঁধার আরো ঘন হয়ে ওঠে এখানে। ওই সময় পারতপক্ষে কেউ এদিক দিয়ে একা আসা-যাওয়া করে না। নামাপাড়ার পক্ষাঘাতগ্রস্ত বাসিন্দা জাফর। তিনি জানান, ‘একদ...
গল্প : ঘুরপথে – তনুশ্রী দাস

গল্প : ঘুরপথে – তনুশ্রী দাস

Health and Lifestyle, Stories
‘এই পরাগ, শুনে যা একবার। পালাচ্ছিস কোথায়?’’ পরাগ গলাটা শুনে ফিরে তাকাল না। কিন্তু দাঁড়িয়ে পড়ল। খেপিটা আবার পাকড়েছে। তোয়া ডাকলে পালানো মুশকিল। স্বচ্ছতোয়া লাফাতে-লাফাতে এসে হাজির, ‘‘কী রে, দু’দিন ধরে হুটপাট কেটে পড়ছিস? আমার ভাইরাল ফিভার হল, একবার খোঁজও নিলি না। কেমন বন্ধু তুই?’’   পরাগের খুব অপরাধবোধ হল। তোয়া মেয়েটা খুব ভাল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে পরাগের প্রথম যে বন্ধু হয়েছে, সে হল তোয়া। তোয়া খুব মেধাবী। ও সবসময় পরাগকে হেল্প করেছে। শুরুতেই পরাগের জন্ডিস হয়েছিল। তখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ক্লাসনোট্স ওকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছিল তোয়া। পরাগ খুব অবাক  হয়েছিল, ওর ফোন নম্বর ও তো তোয়াকে দেয়নি। পরে জেনেছিল, লাইব্রেরিয়ান সুধাম্যাডামের কাছ থেকে নম্বরটা ম্যানেজ করেছে তোয়া। লাইব্রেরির ফর্ম ফিল আপের সময় পরাগ ফোন নম্বর দিয়েছিল। আসলে পরাগ ছোটবেলা থেকেই একটু লাজুক আর মুখচো...
মুক্তিযোদ্ধাদের গল্প -ফেরা: তন্ময় আলমগীর

মুক্তিযোদ্ধাদের গল্প -ফেরা: তন্ময় আলমগীর

Cover Story, Stories
মুক্তিযোদ্ধাদের গল্প -ফেরা: তন্ময় আলমগীর চারদিকে হই-চই পড়ে গেছে- বিজয় অতি সন্নিকটে চারদিকে হই-চই পড়ে গেছে- বিজয় অতি সন্নিকটে। জসিমরা বিভিন্ন এলাকা থেকে এমন গুঞ্জনই শুনছে কিছুদিন যাবত। রেডিওতেও  একই খবর- পাক-বাহিনী পিছু হাটতে শুরু করেছে। শহর-বন্দর ছাড়া বাকি সব ক্যাম্প সরিয়ে নিয়েছে পাক-বাহিনী। ক্রমাগত ফায়ার, বোমার শব্দ না শোনা যাওয়ায় স্বস্থি ফিরেছে সাধারন মানুষের মনে। জসিম যুদ্ধ করছে দু’নম্বর সেক্টর থেকে। অগণিত সফল অভিযানের নায়ক জসিম। কমান্ডার বলেছে- এ সপ্তাহে আর কোন অভিযান চালানোর আগেই দেশ স্বাধীন হয়ে যেতে পারে। কথাটা শুনে মনের অস্থিরতা খানিকটা প্রশমিত হল জসিমের। বন্ধু সোহেল তো আনন্দে লাফালাফি করতে লাগল। কতদিন পর বাড়ি ফিরবে স্বাধীন দেশের স্বাধীন পতাকা হাতে নিয়ে, এরচে মধুর দৃশ্য পৃথিবীতে আছে কী? সত্যিই দেশ স্বাধীন হয়ে গেল। দলে দলে বিজয়োল্লাস করে বাড়ি ফিরছে মুক্তিযোদ্ধারা। এ তো এমনি ...
অতিপ্রাকৃতিক থ্রিলার গল্প : দ্বিতীয়

অতিপ্রাকৃতিক থ্রিলার গল্প : দ্বিতীয়

Stories
  মনিরুল ইসলামের সঙ্গে ডা. তৈয়ব আখন্দের প্রথম সাক্ষাৎ ‘আমি একজনকে খুন করেছি। কিন্তু...(বিরতি) আবার.. না মানে.. আমি আসলে খুন করি নাই। খুন করেছে আরেকজন।’ অস্পষ্ট এই কথাটা বলার আগে ৬৪ দীনবন্ধু রোডের একতলা বাড়ির একটি কক্ষে মনোবিজ্ঞানী ডা. তৈয়ব আখন্দ ও আটত্রিশ/চল্লিশ বছর বয়সী মনিরুলের মধ্যে যা আলাপ হয়েছিল- ‘ডাক্তার সাহেব, আমি আগে আমার নিজের সম্পর্কে বলি। আসলে নিজের সম্পর্কে বলার জন্যই আপনার কাছে আসা। আমি এমএ পাস করেছি গতবছর। এখনও চাকরি বাকরি হয়নি। তবে হবে। আমার মাথার মধ্যে সারাক্ষণ আরেকজন কথা বলে।’ এটুকু বলার পর যুবকের মনে হলো এভাবে নিজের সম্পর্কে বলা হচ্ছে না। আবার নতুন করে শুরু করা যায়। খেই ধরিয়ে দিলেন ডা. তৈয়ব আখন্দ। ‘আপনার নাম? পরিবারে কে কে আছেন? সমস্যার কথা না হয় একটু পরে শুনি।’ ‘আমার নাম মনিরুল ইসলাম মনির। বয়স ধরেন চল্লিশ। পরিবারে তেমন কেউ নাই। এক বড় ভাই আর ...
শহরে ফিরে আসুক রঙ

শহরে ফিরে আসুক রঙ

Default
শহরে ফিরে আসুক রঙ। কেমন হতো যদি শহরটা হয়ে যায় সাদাকালো? রঙ চাই রঙ! কিন্তু রঙ পাবো কোথা? চাই সবুজ গাছ আর পাখি। তবেই না ফিরে আসবে রঙ। তোমাদের জন্য চমৎকার এই অ্যানিমেশনটি তৈরি করেছেন ধ্রুব নীল। https://www.youtube.com/watch?v=na_Q3GjPfLo