চুয়াডাঙ্গা Archives - Mati News
Wednesday, September 30

Tag: চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রাটি শহরের ডিসি কোর্ট, কোর্ট মোড়, পায়রা চত্বর ও ক্রসিং এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভাটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। সভায় বক্তারা মহিলা দলের দীর্ঘ পথচলার ইতিহাস, নারী নেতৃত্বের বিকাশ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ক...
ধানক্ষেত পেরিয়ে বিদেশি ফলের বাগান: চুয়াডাঙ্গার জীবননগরে কৃষিতে নতুন বিপ্লব

ধানক্ষেত পেরিয়ে বিদেশি ফলের বাগান: চুয়াডাঙ্গার জীবননগরে কৃষিতে নতুন বিপ্লব

সারাদেশ
একসময় চুয়াডাঙ্গার জীবননগরের কৃষকদের আয়ের প্রধান উৎস ছিল ধান, পাট, ভুট্টা ও পেয়ারার মতো প্রচলিত ফসল। তবে সময়ের সাথে সাথে সেই চিত্র আমূল বদলে গেছে। বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তি ও নতুন জাতের বিদেশি ফল চাষের মাধ্যমে উপজেলার তরুণ উদ্যোক্তারা কৃষিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছেন। অ্যাভোকাডো, রাম্বুটান, লংগান, মাল্টা, ড্রাগন, আনারকলি ও আঙুরের মতো উচ্চমূল্যের বিদেশি ফলের বাণিজ্যিক চাষাবাদ এখন স্থানীয় কৃষকদের ভাগ্য বদলে দিচ্ছে।প্রায় ১৫ বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই বিদেশি ফল চাষ এখন একটি লাভজনক বাণিজ্যিক শিল্পে রূপ নিয়েছে। জীবননগর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এলাকায় ড্রাগন ৬৮৮ হেক্টর, মাল্টা ৩১২ হেক্টর, কমলা ১২০ হেক্টর, পেয়ারা ৭৪৮ হেক্টর, আঙুর ৯ হেক্টর, রকমেলন ৬ হেক্টর, অ্যাভোকাডো ৪ হেক্টর, আনারকলি ২ হেক্টর, শরিফা ১ হেক্টর, রাম্বুটান শূন্য দশমিক ১৩ হেক্টর, আনার শূন...
চুয়াডাঙ্গায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ: থানায় মামলা ও আটক

চুয়াডাঙ্গায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ: থানায় মামলা ও আটক

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসায় পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন শাখা রয়েছে। আবাসিক শাখায় শতাধিক ছাত্রী পড়াশোনা করে। অভিযুক্ত শিক্ষক প্রায় ১৫ বছর ধরে সেখানে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও ওই মাদরাসার মহিলা শাখায় শিক্ষকতা করেন এবং তারা মাদরাসা প্রাঙ্গণেই বসবাস করেন।ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, নির্যাতনের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদরাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথ...