গণপূর্ত অধিদপ্তরে সুশাসন ও স্বচ্ছতা: প্রধান প্রকৌশলীর নেতৃত্বে ফিরছে শৃঙ্খলা
দেশের অবকাঠামো ও নির্মাণ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের গতিশীল ও সময়োপযোগী নেতৃত্বে দাপ্তরিক কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে এবং মাঠপর্যায়ের কাজের মানোন্নয়ন ঘটেছে। তার এই কঠোর ও আপসহীন অবস্থান প্রকৌশলীসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।মাঠপর্যায়ের প্রকৌশলীদের মতে, বর্তমান প্রধান প্রকৌশলীর দৃঢ় প্রশাসনিক দক্ষতা, কার্যকর তদারকি এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলেই অধিদপ্তরের কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক প্রশাসনিক নথি ও উন্নয়নমূলক কাজের মান পর্যালোচনায় তার বিচক্ষণতার প্রতিফলন পাওয়া যায়। সরকারি অর্থের অপচয় রোধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। বিশেষ...


