পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম - Mati News
Tuesday, September 8

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অক্টোবর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *