জামিন Archives - Mati News
Sunday, September 20

Tag: জামিন

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক, মুক্তিতে বাধা নেই

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক, মুক্তিতে বাধা নেই

আইন-আদালত
প্রতারণার দায়ে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। এই রায়ের পর গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।...
শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন তানজিন তিশা, অভিযোগ করলেন হয়রানির

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন তানজিন তিশা, অভিযোগ করলেন হয়রানির

Entertainment
শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে নিজের ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিশা। তিনি অভিযোগ করেন, মামলার বাদী একজন নারী হওয়া সত্ত্বেও নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হেনস্তা করার জন্য এই আইনি পদক্ষেপ নিয়েছেন। তিশা বলেন, 'যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং আমাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়েছে। আমার কাছে এ সংক্রান্ত অনেক তথ্য-প্রমাণ রয়েছে, যা আমি সময়মতো প্রকাশ করব।'নিজের দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের কথা উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন,...