জৈব কৃষি Archives - Mati News
Sunday, September 20

Tag: জৈব কৃষি

রংপুরের তারাগঞ্জে কেঁচো সার বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য

রংপুরের তারাগঞ্জে কেঁচো সার বদলে দিচ্ছে কৃষকদের ভাগ্য

Agriculture Tips
রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরমস্ত গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম (৩৮) এখন স্থানীয় কৃষকদের কাছে ‘কেঁচো মাইদুল’ নামে পরিচিত। একসময় রাসায়নিক সারের ওপর নির্ভরশীল থাকলেও, ২০২৩ সালে নিজের তিন একর আমন ধানের খেতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হন তিনি। ধানগাছ লালচে হয়ে যাওয়ার কারণ জানতে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের পরামর্শে তিনি বুঝতে পারেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে। এই উপলব্ধি থেকেই তিনি কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট তৈরির দিকে ঝুঁকে পড়েন।কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে বাড়ির উঠানে টিনের চালার নিচে ২০টি সিমেন্টের রিং বসিয়ে শুরু হয় তাঁর যাত্রা। নিজের গরুর খামারের গোবর ও প্রশিক্ষণলব্ধ কেঁচো ব্যবহার করে তিনি সার উৎপাদন শুরু করেন। বর্তমানে মাইদুল প্রতি মাসে সাত থেকে আট টন কেঁচো সার উৎপাদন করছেন। সব খরচ মিলিয়ে প্রতি কেজি সার উৎপাদনে তাঁর গড়ে ৬ টাকা খরচ হয়, যা তিনি...