ট্রেজারি বন্ড Archives - Mati News
Saturday, August 29

Tag: ট্রেজারি বন্ড

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ: গভীর আর্থিক সংকটের আশঙ্কা

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ: গভীর আর্থিক সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের বোঝা প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সরকারি ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ এবং বাজেট ঘাটতি মেটাতে সরকারের ক্রমাগত ধার নেওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) পূর্বাভাস অনুযায়ী, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩৬ সালের মধ্যে দেশটির জাতীয় ঋণ প্রায় ৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট ট্রেজারি বিভাগের হিসাবমতে যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ৪০ দশমিক ০৪৭ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে জনগণের কাছে থাকা ট্রেজারি সিকিউরিটির পরিমাণ ৩২ দশমিক ২৬৬ ট্রিলিয়ন ডলার এবং সরকারি বিভিন্ন সংস্থার অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ৭ দশমিক ৭৮২ ট্রিলিয়ন ডলার।এক দশকেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ঋণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০১৭ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ...