সিরিয়ার গোপন পরমাণু কর্মসূচির নতুন তথ্য: উদ্ধার ৭৩ টন প্রাকৃতিক ইউরেনিয়াম
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে পরিচালিত পরমাণু কর্মসূচির বিষয়ে নতুন ও চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির সাম্প্রতিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, পূর্ব সিরিয়ার দেইর আজ-জোর এলাকায় একটি অঘোষিত পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছিল। শুধু চুল্লি নয়, ওই এলাকায় পরমাণু জ্বালানি উৎপাদন ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অস্তিত্বও পাওয়া গেছে। আইএইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আজ-জোরের স্থাপনাটির শীতলীকরণ কাঠামো পরমাণু চুল্লির নকশার সাথে হুবহু মিলে যায়, যা প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন প্রকল্প ছিল না।ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি ২০০৭ সালে ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময় আসাদ সরকার এলাকাটি সমতল করে ফেলে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের কাছে বিষয়টি গোপন রাখে। তবে ২০২৪ সালে আইএইএ’র পরিদর্শকরা পুনরায় ওই এলা...
