নেত্রকোনা Archives - Mati News
Thursday, September 10

Tag: নেত্রকোনা

নেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া আড়াই হাজারেরও বেশি ব্লক ফেরত দিলেন স্থানীয়রা

নেত্রকোনায় বাঁধ থেকে নিয়ে যাওয়া আড়াই হাজারেরও বেশি ব্লক ফেরত দিলেন স্থানীয়রা

রাজধানী
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে সরিয়ে নেওয়া আড়াই হাজারের বেশি ব্লক উদ্ধার করা হয়েছে। পুলিশ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সম্মিলিত উদ্যোগে উদ্ধার হওয়া এই ব্লকগুলো এখন পুনরায় নির্ধারিত স্থানে বসানোর কাজ চলছে। পাউবো নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁধ থেকে সরিয়ে নেওয়া মোট ২ হাজার ৬৪৪টি ব্লকই উদ্ধার করা সম্ভব হয়েছে। এগুলো পুনরায় বসানোর পর পানি নেমে গেলে সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে শক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।ব্লক চুরির ঘটনা ও উদ্ধার প্রক্রিয়া১৮ আগস্ট সন্ধ্যা থেকে উত্তর বরান্তর বাজারের পাশে চিকাডুবি হাওর এলাকায় বাঁধের প্রায় ২৫০ মিটার অংশ থেকে ব্লক খুলে নেওয়ার ঘটনা শুরু হয়।পরদিন বিষয়টি পাউবো ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয় এবং ২৩ আগস্ট পাউবোর উপসহকারী প্রকৌশলী এনায়েত হোসেন মোহনগঞ্জ থান...