চট্টগ্রামে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: আমির খসরু
চট্টগ্রামের বাসিন্দাদের দোরগোড়ায় বিশুদ্ধ ও নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের কোনো করুণা নয়, বরং এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। শুক্রবার দুপুরে চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় এককভাবে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই সরকারি খাতের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে টেকসই পানি সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।নগরের ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে এই নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেলটি চালু করা হচ্ছে। চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাইলট প্রক...

