ওয়ালটনের প্রযুক্তিপণ্য উৎপাদন সক্ষমতা দেখে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গত মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শন করেছেন। কারখানা প্রাঙ্গণে পৌঁছালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম রেজাউল আলম এবং এস এম মঞ্জুরুল আলম অভি তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ওয়ালটন সম্পর্কে তাঁর আগের ধারণা ছিল মিশ্র। তিনি ভেবেছিলেন প্রতিষ্ঠানটি হয়তো কেবল পণ্য সংযোজন বা অ্যাসেম্বলিংয়ের কাজ করে। তবে সরেজমিনে কারখানা ঘুরে দেখার পর তাঁর সেই ধারণা সম্পূর্ণ বদলে গেছে।পরিদর্শনের সময় মন্ত্রী ওয়ালটনের আন্তর্জাতিক মানের অত্যাধুনিক উৎপাদন কার্যক্রম, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখেন। তিনি অত্যাধুনিক সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) মেশিনে মাদারবোর্ড বা পিসিবি তৈরির প্রক্রিয়া এবং প্রযুক্তিপণ্যের ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এছাড়া ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপা...
