বরখাস্ত Archives - Mati News
Tuesday, September 22

Tag: বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত

জাতীয়
অসদাচরণ, দুর্নীতি, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি এবং পলায়নের মতো গুরুতর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন।বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নেত্রকোনার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহী মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ রোকনুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল।প্রজ্ঞাপনে রোকনুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তা...
চাকরি হারালেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

চাকরি হারালেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

রাজধানী
কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বরখাস্ত হওয়া অপর পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ছয় কর্মকর্তাই এর আগে সাময়িক বরখাস্তের আওতায় ছিলেন। সাময়িক বরখাস্ত থাকাকালীন বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ...