উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: তিন প্রজন্ম ধরে কিম পরিবারের শাসন
আজ ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৪৮ সালের এই দিনে রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকে দেশটির রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিম পরিবার। প্রতিষ্ঠাতা কিম ইল-সুং থেকে শুরু করে তার ছেলে কিম জং-ইল এবং বর্তমান নেতা নাতি কিম জং-উন—তিন প্রজন্ম ধরে দেশটি শাসন করছেন তারা।দেশের প্রথম নেতা কিম ইল-সুং ১৯৪৮ সাল থেকে ১৯৯৪ সালে মৃত্যু পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার মৃত্যুর পর ১৯৯৪ সালে প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় পিতা থেকে ছেলের হাতে ক্ষমতার হস্তান্তর ঘটে। এরপর কিম জং-ইল ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশ পরিচালনা করেন এবং তার মৃত্যুর পর বর্তমান নেতা কিম জং-উন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন।ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে...
