উপযুক্ত পরিবেশ তৈরি হলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সফরের সময় নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন।গত ৫ আগস্ট দিল্লিতে আয়োজিত একটি কনফারেন্সে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ঘটনার পর থেকে পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুই দেশের মধ্যে ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকলে তা সম্পর্ক উন্নয়নের পথ সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্...







