নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিরাপত্তার প্রশ্নে কেবল যুক্তরাষ্ট্র বা অন্য কোনো আন্তর্জাতিক জোটের ওপর নির্ভর না করে স্বনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছে কাতার। সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত হিলি ফোরামে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, যদিও এই অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তার জন্য কেবল এই জোটগুলোর ওপর ভরসা করে থাকা যথেষ্ট নয়।মুখপাত্রের মতে, নিরাপত্তার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র টেকসই পথ। মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার প্রয়োজন থাকলেও, নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র...

