কক্সবাজার হতে পারে বিশ্ব পর্যটনের প্রবেশদ্বার
মীর আব্দুল আলীম:
একটি দেশের অর্থনৈতিক সম্ভাবনা সব সময় শিল্পকারখানার চিমনি কিংবা বড় বড় অবকাঠামোর মধ্যে লুকিয়ে থাকে না। কখনো কখনো প্রকৃতিই একটি দেশকে এমন সম্পদ দিয়ে দেয়, যা সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বিনিয়োগের মাধ্যমে জাতীয় অর্থনীতির বড় শক্তিতে পরিণত হতে পারে। বাংলাদেশের জন্য কক্সবাজার তেমনই এক সম্পদ। দিগন্তজোড়া সমুদ্র, দীর্ঘ বালুকাবেলা, পাহাড়, নীল জলরাশি আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য নিয়ে কক্সবাজার প্রকৃতির এক অনন্য উপহার। বিশ্বের বহু দেশ তাদের সমুদ্রসৈকতকে পরিকল্পিত পর্যটন নগরীতে পরিণত করে বিপুল কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অথচ এত বড় প্রাকৃতিক সম্পদ হাতে নিয়েও আমরা এখনো কক্সবাজারের সম্ভাবনার সামান্য অংশই কাজে লাগাতে পেরেছি।
কক্সবাজারকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে আমি সম্প্রতি কক্সবাজার উন্নয়ন কর্...
