লন্ডন Archives - Mati News
Saturday, September 12

Tag: লন্ডন

২২৮ বছরের পুরোনো লন্ডনের রেস্তোরাঁ রুলস: ম্যাডোনা থেকে ডিকেন্সের প্রিয় ঠিকানা

২২৮ বছরের পুরোনো লন্ডনের রেস্তোরাঁ রুলস: ম্যাডোনা থেকে ডিকেন্সের প্রিয় ঠিকানা

আন্তর্জাতিক
লন্ডনের ওয়েস্ট এন্ডের প্রাণবন্ত কোভেন্ট গার্ডেনে অবস্থিত ‘রুলস’ রেস্তোরাঁটি কেবল খাবারের জন্যই নয়, বরং এর সুদীর্ঘ ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ১৭৯৮ সালে টমাস রুল নামের এক ব্যক্তি এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন। সময়ের পরিক্রমায় ২২৮ বছর পেরিয়ে গেলেও এটি আজও ভোজনরসিকদের কাছে সমান জনপ্রিয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এটি লন্ডনের সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ হিসেবে স্বীকৃত।রেস্তোরাঁটির উজ্জ্বল লাল পতাকা এবং সোনালি নকশাখচিত ছাউনি দূর থেকেই পথচারীদের নজর কাড়ে। ভেতরে প্রবেশ করলে যে কারও মনে হতে পারে তিনি যেন সময়ের স্রোতে কয়েক শতাব্দী পেছনে ফিরে গেছেন। এর দেয়ালজুড়ে রয়েছে ভিনটেজ আয়না, আবক্ষ ভাস্কর্য এবং অগণিত হাতে আঁকা ছবি ও কার্টুন। এমনকি এখানে আসা বিখ্যাত অতিথিদের প্রতিকৃতিও দেয়ালে শোভা পাচ্ছে। প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে শুরু করে পপ তারকা ম্যাডোনার মতো ব্যক্তিত্বরা এখানে আহার করেছ...