রাষ্ট্রীয় কূটনীতির আড়ালে: বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ শাহাদাত হোসেন, পিএসসি
২০২৬ সালের ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশের নেতারা নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিকশিত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই আনুষ্ঠানিক কূটনৈতিক অর্জনের অন্তরালে রয়েছে আরও একটি শক্তি, যা দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্ককে গভীর ও সমৃদ্ধ করে চলেছে। সেটি হলো জনকূটনীতি বা অনানুষ্ঠানিক কূটনীতি।
প্রথাগত কূটনীতি পরিচালিত হয় সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতিক ও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। অন্যদিকে জনকূটনীতির ভিত্তি হলো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সামরিক সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ নাগরিক—যাঁর...
