শিক্ষক Archives - Mati News
Friday, August 21

Tag: শিক্ষক

৩৯ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন বেলা রানী দেব

৩৯ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন বেলা রানী দেব

Question Bank
প্রায় চার দশক আগে যে বিদ্যালয়ে শিক্ষক হিসেবে পা রেখেছিলেন, সেখানেই কেটে গেল তাঁর পুরো কর্মজীবন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলা রানী দেব টানা ৩৯ বছরের দায়িত্ব পালন শেষে সোমবার অবসরে গেলেন। তাঁর এই বিদায় ছিল অত্যন্ত আবেগঘন ও বর্ণিল। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীরা মিলে তাঁকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন।সোমবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা এবং দুপুরে শুরু হয় হালকা থেকে ভারী বৃষ্টি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজনের কোনো কমতি ছিল না। বিদ্যালয়ের সবুজ মাঠ কাদায় থকথকে হয়ে গেলেও আয়োজকেরা পানি নিষ্কাশনের জন্য নালা কাটার মতো নানা ব্যবস্থা গ্রহণ করেন। প্যান্ডেলের নিচে সাজানো চেয়ারে বসে অতিথিরা এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হন। বিদ্যালয়ের প্রবেশপথের কাছেই অপেক্ষায় ছিল একটি ...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন সেনের পদাবনতি ও পাঁচ বছরের জন্য অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন সেনের পদাবনতি ও পাঁচ বছরের জন্য অব্যাহতি

ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থ কেলেঙ্কারি, অযোগ্যতা এবং স্বেচ্ছাচারিতার মতো গুরুতর অভিযোগে তাঁকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে এবং আগামী পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট সুবিধা পাবেন না।বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। তিনি জানান, পাঁচ বছর পর সুজন সেন সহকারী অধ্যাপক হিসেবে পুনরায় দায়িত্ব পালনের যোগ্য হবেন। তবে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে তাঁকে আরও চার বছর অপেক্ষা করতে হবে, যা...
৭০ হাজার শিক্ষক পাচ্ছেন ২১০০ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা

৭০ হাজার শিক্ষক পাচ্ছেন ২১০০ কোটি টাকার অবসর ও কল্যাণ ভাতা

জাতীয়
দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জাতির ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতীতে এই দিনে হাজারো কোটি টাকা অপচয় করে অনুষ্ঠান উদযাপন করা হতো, কিন্তু বর্তমান সরকার সেই অর্থ শিক্ষকদের কল্যাণে ব্যয় করছে।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একজন শিক্ষককে সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হি...