সামাজিক নিরাপত্তা Archives - Mati News
Wednesday, November 11

Tag: সামাজিক নিরাপত্তা

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ২০২৬ জারি

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ২০২৬ জারি

জাতীয়
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে। গত রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করেছে। মূলত সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের ভূমিকা অনস্বীকার্য। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবকদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীরা দীর্ঘ সময় ধরে সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতেই সরকার এই নতুন নীতিমালা কার্...
জন্মসনদ নেই বস্তি ও পথশিশুদের অর্ধেকেরও বেশি, ব্যাহত হচ্ছে মৌলিক অধিকার

জন্মসনদ নেই বস্তি ও পথশিশুদের অর্ধেকেরও বেশি, ব্যাহত হচ্ছে মৌলিক অধিকার

রাজধানী
জন্মসনদ নেই—এই একটি কাগজের অভাবই যেন বস্তি ও পথের শিশুদের জীবনে একের পর এক দরজা বন্ধ করে দিচ্ছে। স্কুলে ভর্তি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা কর্মসূচি—সবক্ষেত্রেই এই সনদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু এই সাধারণ কাগজটির অভাবে তারা জীবনের প্রতিটি মোড়ে বাধার সম্মুখীন হচ্ছে।২০২৫ সালে বাংলাদেশ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এক জরিপে দেখা গেছে, পথে বেড়ে ওঠা শিশুদের ৫৮ দশমিক ২ শতাংশের জন্মসনদ নেই। একই জরিপে আরও উঠে এসেছে, বস্তি এলাকার ৯১ দশমিক ৭ শতাংশ পরিবার সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে রয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী শহরের ৬৬৭ পথশিশু এবং বস্তি এলাকায় বসবাসরত ১ হাজার ২৪৬টি পরিবারের ওপর জরিপটি পরিচালিত হয়। এতে অংশ নেওয়া পথশিশুদের ৫১ দশমিক ৬ শতাংশ বর্তমানে শিক্ষার বাইরে রয়েছে।জন্মসনদহীন শৈশব- রাজধানীর মিরপুর মিল্কভিটাগলি, সেকশন-৭, ৬ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় বস্তিতে বসব...