সার সংকট Archives - Mati News
Monday, August 24

Tag: সার সংকট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে লুট, উদ্ধার অভিযান অব্যাহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে লুট, উদ্ধার অভিযান অব্যাহত

সারাদেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার সংকটকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে ‘শাহ আমানত ট্রেডার্স’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানের গুদাম ভেঙে কৃষকরা সার নিয়ে গেছেন। স্থানীয়দের অভিযোগ, চলতি আমন মৌসুমে বারবার চেষ্টা করেও তারা পর্যাপ্ত সার পাচ্ছিলেন না। ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির চেষ্টা করছেন বলেও কৃষকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, ওই ইউনিয়নে ইউরিয়া সারের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা, যার মধ্যে ডিলার ৩৪০ বস্তা সার উত্তোলন করেছিলেন। ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সার বিতরণ কার্যক্রম চলাকালে কিছু উশৃঙ্খল জনতা গুদামের তালা ভেঙে ১৯০ বস্তা সার জোরপূর্বক নিয়ে যায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে...
সার সিন্ডিকেট ও কৃষকের জিম্মিদশা: খাদ্যনিরাপত্তা কি হুমকির মুখে?

সার সিন্ডিকেট ও কৃষকের জিম্মিদশা: খাদ্যনিরাপত্তা কি হুমকির মুখে?

অর্থনীতি
আমন মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না, উল্টো বাড়তি দামে সার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত আমন চাষাবাদ নিয়ে এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে বৈরী আবহাওয়া ও ডিজেল সংকটের কারণে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এছাড়া জুলাই মাসে অতি ভারী বৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, সিলেট এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বীজতলা ও চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমন উৎপাদন নিয়ে এমনিতেই শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সারের সংকট উৎপাদনকে আরও অনিশ্চিত করে তুলছে।রাজশাহী ও যশোরের কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলারদের কাছে সার পাওয়া যাচ্ছে না। গ্রাম থেকে দূরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ালেও চাহিদামাফিক সার মিলছে না। কোথাও ইউরিয়া পাওয়া গেলেও ডিএপি বা টিএসপি সার উধাও। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন পরিবেশকেরা। অনেক ক্ষেত্রে ...