সিএনজি পাম্প Archives - Mati News
Thursday, September 10

Tag: সিএনজি পাম্প

গ্যাস সরবরাহ বাড়লেও কমেনি ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহ বাড়লেও কমেনি ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি

অর্থনীতি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে এবং এক্সিলারেট এনার্জি আংশিক চালু হয়েছে। এতে শনিবার থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। যদিও গ্যাসের সংকট পুরোপুরি কাটতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তবে সরবরাহ বাড়লেও রাজধানীর বাসা-বাড়ি ও সিএনজি পাম্পগুলোতে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। পাম্পগুলোতে আগের মতোই লম্বা লাইন ধরে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে চালকদের। ঢাকার অন্তত পাঁচটি গ্যাসের পাম্প ঘুরে ভোগান্তির এমন চিত্র উঠে এসেছে।এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০ কোটি ঘনফুট এবং দেশীয় কোম্পানি সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০ কোটি ঘনফুট। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানিয়েছে, শনিবার ভোর চারটার দিকে সামিটের টার্মিনাল থেকে ৪৬ কোটি ঘনফুট ও এক্সিলারেট থ...