দেশে ফিরেই উদ্ভাবনের হাল ধরছেন চীনা তরুণরা
যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, তারা পড়াশোনা শেষ করে ফিরছেন দেশে। চীনের তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এভাবেই দ্রুত বিকাশমান প্রযুক্তি খাত, বড় বাজার এবং সরকারি সহায়তার সুবাদে নিজ দেশের উদ্ভাবন ও গবেষণায় যোগ করছেন নতুন গতি।
এক্ষেত্রে বলা যায় হান বিছেংয়ের কথা। হাংচৌ শহরে তিনি এখন ব্রেন–কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় এই প্রযুক্তি মূলত গবেষণাগারেই সীমাবদ্ধ ছিল। পরে তিনি গবেষণা দল নিয়ে হাংচৌ ফিউচার বিজ্ঞান-প্রযুক্তি শহরে কাজ শুরু করেন, যেখানে স্থানীয় প্রশাসন তাকে বিভিন্ন সহায়তা দেয়।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই বিদেশে পড়াশোনা শেষে চীনে ফিরেছেন প্রায় ৫ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। ১৯৭৮ থেকে ২০২৪ সালের মধ্যে বিদেশে পড়াশোনা শেষ করা ৭৪ লাখ ৩০ হাজার ...













