china Archives - Mati News
Thursday, March 26

Tag: china

২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

২০২৫ সালে চীনের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি ঘোষিত

China
চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান ফাউন্ডেশন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ‘২০২৫ সালের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি’র তালিকা প্রকাশ করেছে। ৬০০টিরও বেশি মৌলিক গবেষণা থেকে দুই দফা কঠোর ভোটগ্রহণ ও বিশেষজ্ঞ পর্যালোচনার পর এই ১০টি মাইলফলক অর্জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শীর্ষ ১০টি বৈজ্ঞানিক অগ্রগতি হলো: ১. ছাংএ্য-৬ এর সাফল্য: প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহ করে এর বিবর্তনমূলক ইতিহাস ও বিশাল সংঘর্ষের প্রভাব উন্মোচন। ২. হীরার ফিল্ম উৎপাদন: উদ্ভাবনী পদ্ধতিতে বৃহৎ পরিসরে নমনীয় ও অতি-সমতল হীরার ফিল্ম তৈরির প্রযুক্তি। ৩. পরমাণু ফিউশন: নিয়ন্ত্রিত পারমাণবিক ফিউশন যন্ত্রের মাধ্যমে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সফল পরিচালনা। ৪. হৃদরোগ গবেষণা: সেরামাইড রিসেপ্টর ও ব্যাকটেরিয়াল নিয়ন্ত্রক আবিষ্কার এবং হৃদরোগ ও বিপাকীয় রোগে তাদের ভূমিকা নিশ্চিতকরণ। ৫. অঙ্গ প্রতিস্থাপন: মানুষের...
বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নে ৬০ দেশের পক্ষে চীনের আহ্বান

বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নে ৬০ দেশের পক্ষে চীনের আহ্বান

China
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে ৬০টি দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি প্রদান করে বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানিয়েছে চীন। সুইজারল্যান্ডে অবস্থিত জাতিসংঘ দপ্তরে চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য বলেন, বর্তমান বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ এবং বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা বৈশ্বিক শাসন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে। এ প্রেক্ষাপটে তিনি তিনটি প্রস্তাব তুলে ধরেন—প্রথমত, সার্বভৌম সমতা বজায় রাখা, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করা। পাশাপাশি মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে দ্বৈত মানদণ্ড প্রয়োগের বিরোধিতা করা। দ্বিতীয়ত, বহুপাক্ষিকতা জোরদার করে সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, জাতিসংঘের মানবাধিকার সংস্কার এগিয়ে নেওয়া এবং উন্ন...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা

China, Cover Story
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৃহস্পতিবার চীনা দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়। এ ছাড়া একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, ভালো বন্ধু ও বিশ্বস্ত অংশীদার। দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি উদাহরণ স্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং রাষ্ট্রপতি সাহ...
নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

নির্ভুল আঘাত হানতে পারছে চীনের ড্রোন-বহর

China
চীন বুধবার নিজস্ব প্রক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যাটলাস ড্রোন-বহর পরিচালনা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ কার্যপ্রক্রিয়ার ভিডিওচিত্র উন্মোচন করেছে। স্থল যুদ্ধযান, নিয়ন্ত্রণ যান এবং সহায়ক যান নিয়ে গঠিত ড্রোন-বহরের ব্যবস্থাটি কেবল যুদ্ধক্ষেত্রের প্রয়োগই প্রদর্শন করেনি, বরং গাণিতিক যুক্তিপ্রবাহ ভিত্তিক প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতিও তুলে ধরেছে। ভিডিওতে দেখা যায়, একটি নির্দিষ্ট দূরত্বে দৃশ্যত একই রকম তিনটি লক্ষ্যবস্তু স্থাপন করা হয়। ব্যবস্থাটি দ্রুত সমন্বিত পর্যবেক্ষণ চালায়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে থেকে স্বয়ংক্রিয়ভাবে মূল নিয়ন্ত্রণ লক্ষ্যবস্তুটি শনাক্ত করে, লঞ্চারটি খোলে এবং এক ঝাঁক ড্রোন উৎক্ষেপণ করে। ড্রোনগুলো মাঝ-আকাশে দ্রুত লক্ষ্যবস্তুটিকে স্থির করে এবং নির্ভুলভাবে আঘাত হানে। চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কর্পোরেশনের লোগোযুক্ত সোয়ার্ম-২ নামের ড্রোনবহরটি তিন সেকেন্ডের উৎক্ষেপণ ব্যবধানের এ...
চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে

চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে

China
চীনের প্রসাধনী বাজার ২০২৫ সালে ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় প্রসাধনী তদারকি সম্মেলনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন। সম্মেলনে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ২০২৫ সালে দুটি নতুন প্রসাধনী উপাদান নিবন্ধনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং মোট ১৬৯টি নতুন উপাদান ফাইলিংয়ের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫০টি দেশীয় এবং ১৯টি আমদানিকৃত উপাদান রয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৮৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রসাধনী উপাদান ব্যবস্থাপনায় চীনে বড় পরিবর্তন আসে ২০২১ সালে, যখন প্রসাধনী তত্ত্বাবধান ও প্রশাসন প্রবিধান কার্যকর হয়। এর আগে সব নতুন উপাদানের জন্য নিবন্ধন বাধ্যতামূলক ছিল, যার ফলে তিন দশকে মাত্র ১৪টি নতুন উপাদান অনুমোদন পায়। নতুন দ্বৈত পদ্ধতি—নিবন্ধন ও ফাইলিং—চালু হওয়ার পর থেকে নতুন উপাদানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। শিল্প তথ্য...
বেইজিংয়ে শুরু হলো ২০২৬ চোংংকুয়ানছুন ফোরাম বার্ষিক সম্মেলন

বেইজিংয়ে শুরু হলো ২০২৬ চোংংকুয়ানছুন ফোরাম বার্ষিক সম্মেলন

China
মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ‘প্রযুক্তিগত ও শিল্প উদ্ভাবনের সম্পূর্ণ একীভূতকরণ’ থিমে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ২০২৬ চোংকুয়ানছুয়ান ফোরাম বার্ষিক সম্মেলন। বুধবার সকালে পাঁচ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, এ বছরের সম্মেলনে পাঁচটি প্রধান সেকশন রয়েছে, যার মধ্যে ফোরাম সেশন এবং অর্জনের ঘোষণা অন্তর্ভুক্ত, এবং ২৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত ১০০টিরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলের সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। প্রযুক্তি লেনদেনের ক্ষেত্রে ২০টির বেশি ম্যাচমেকিং ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং ৫০০-এর বেশি দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রকল্প রোডশো ও প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবে। তথ্য ও ছবি: সিএমজি...
চীনে জ্বালানি সঞ্চয় খাতে এআই প্লাটফর্ম চালু

চীনে জ্বালানি সঞ্চয় খাতে এআই প্লাটফর্ম চালু

China
জ্বালানি সঞ্চয় খাতে তথ্য বিশ্লেষণের জন্য প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্ম চালু করেছে চীন। সোমবার এ নতুন প্রযুক্তির উদ্বোধন করা হয়েছে। প্ল্যাটফর্মটি এআই’র স্বয়ংক্রিয় শেখার ক্ষমতা এবং বড় তথ্য উপাত্ত বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা। এর মাধ্যমে নতুন জ্বালানি সংরক্ষণ যন্ত্রে থাকা ত্রুটি, ঝুঁকি এবং তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব। যেকোন সমস্যা সমাধানে এটি নিজে থেকেই রক্ষণাবেক্ষণ পরিকল্পনাও তৈরি করতে পারবে। ইতোমধ্যে প্লাটফর্মটি কুয়াংতোং, ইয়ুননান, হাইনানসহ বিভিন্ন অঞ্চলের আটটি নতুন জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে যুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রে ২৩ লাখের বেশি তথ্য সংগ্রহ কেন্দ্র রয়েছে। এক বছর পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এআই প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে যান্ত্রিক ত্রুটির হার কমেছে ৩৪ শতাংশ। একই সঙ্গে নতুন জ্বালানি সরবরাহের পরিমাণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তথ্য ও ছবি: সিএমজি বাংলা...
ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের

ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাল্টা শর্ত তেহরানের

News
২৫ মার্চ, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এবং সম্ভাব্য শান্তি আলোচনার অংশ হিসেবে দেশটিকে ১৫ দফার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। প্রস্তাবে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ত উঠে এসেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ এবং ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতি দিতে হবে। এ ছাড়া, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করার পাশাপাশি জাহাজ চলাচলের জন্য বাণিজ্য পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নিশ্চয়তাও দিতে হবে ইরানকে। বিনিময়ে ইরানের ও...
তেহরানে টানা বিমান হামলা, তবুও নিত্যপণ্যের ঘাটতি নেই: সিএমজির প্রতিবেদন

তেহরানে টানা বিমান হামলা, তবুও নিত্যপণ্যের ঘাটতি নেই: সিএমজির প্রতিবেদন

China
মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার মধ্যেও এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় কোনো সংকট দেখা যায়নি। এমন তথ্য উঠে এসেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির প্রতিবেদক লি চিয়াননানের এক প্রতিবেদনে। মঙ্গলবার তেহরানে অবস্থানরত এই প্রতিবেদক জানান, তিনি শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সাইরেন শুনেছেন। স্থানীয় সূত্রের বরাতে তিনি নিশ্চিত করেন যে, ইরানের মধ্যাঞ্চলের ইসফাহান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোররামশাহর শহরের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে তেহরান, কারাজ ও তাবরিজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হামলায় ইসফাহানের গ্যাস কোম্পানির অফিস ও গ্যাস চাপ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং খোররামশাহরের একটি বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন লক্ষ্যবস...
পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আরাঘচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার আহ্বান ওয়াং ইর

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আরাঘচির সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার আহ্বান ওয়াং ইর

China
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময়ই উত্তম, যা ইরান ও তার জনগণের স্বার্থের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও জানান, চীন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করবে এবং শান্তি আলোচনাকে এগিয়ে নিতে কাজ করবে, যাতে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে। আরাঘচি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে চীনকে অবহিত করেন এবং জরুরি মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব...
নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

China
বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরণযন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডর (এলএইচসি)-এ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন একটি ভারী, প্রোটন-সদৃশ কণার সন্ধান পেয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্য চিবো। গবেষণাটি পরিচালিত হয়েছে সার্ন-এ। নতুন কণাটি প্রোটনের মতো হলেও এর ভর প্রায় চারগুণ বেশি। বিজ্ঞানীদের মতে, এটি কোয়ান্টাম মেকানিক্সের জটিল আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আমাদের চারপাশের সব বস্তু মূলত ব্যারিয়ন শ্রেণির কণা দিয়ে গঠিত, এই কণা মূলত তিন ধরনের কোয়ার্কের সমন্বয়ে তৈরি। কোয়ার্কের ছয়টি ধরন রয়েছে—আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ ও বটম। নতুন আবিষ্কৃত কণাটিতে রয়েছে দুটি চার্ম কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক, যেখানে সাধারণ প্রোটনে থাকে দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক। চার্ম কোয়ার্কের উপস্থিতির কারণেই এই কণার ভর বেশি। এলএইচসি-এর মুখপ...
চীনের স্থিতিশীলতা ও সংহতি বৈশ্বিক আস্থার প্রতীক: সিজিটিএন জরিপ

চীনের স্থিতিশীলতা ও সংহতি বৈশ্বিক আস্থার প্রতীক: সিজিটিএন জরিপ

China
মার্চ ২৩: চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনাবছর অর্থাত্ ২০২৬ সালে অনুষ্ঠিত ‘বোয়াও এশিয়া ফোরাম’ আন্তর্জাতিক মহলে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জটিল পরিবর্তন ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন এখন আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল উন্নয়নের গন্তব্যে পরিণত হয়েছে। আর চীনের এই “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা সেই প্রত্যাশা পূরণের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছে। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) অধীনস্থ সংবাদমাধ্যম সিজিটিএন বিশ্বব্যাপী নেটিজেনদের ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপের ফলে দেখা গেছে, ৯৪.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন যে—নীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখা চীনের উচ্চমানের উন্নয়নের একটি অসামান্য শক্তিতে পরিণত হয়েছে। চীন তার উচ্চমানের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চমানের উন্মুক্তকরণের মাধ্যমে পারস্পরিক লাভজনক উন্...
বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

বেইজিংয়ের ক্ষেতে চালকবিহীন ট্রাক্টর

China, Tech news
বেইজিংয়ে শুরু হয়েছে এক নতুন কৃষি বিপ্লব। শহরের শাংচুয়াং এলাকায় এখন স্মার্ট মেশিন নিজেই করছে চাষাবাদ। এখানে ব্যবহার হচ্ছে চালকবিহীন ট্র্যাক্টর—যা নিখুঁতভাবে জমিতে বীজ বপন করতে পারে। রাডার ও ক্যামেরার মাধ্যমে পরিবেশ বুঝে নিজেই ঠিক করে—কোথায়, কত গভীরে বীজ রোপণ করতে হবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় দিক হলো ‘কালেকটিভ ইন্টেলিজেন্স’ বা সমন্বিত বুদ্ধিমত্তা। এতে একাধিক মেশিন একসঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে। যেমন, একটি ট্রাক্টরের বীজ ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আরেকটি রোবট এসে সেই বীজের চেম্বার পূরণ করে দেয়। এতে খরচ নেমে দাঁড়িয়েছে পাঁচ ভাগের একভাগে, দক্ষতা বেড়েছে বহুগুণ। আগে যেখানে একজন অভিজ্ঞ ট্রাক্টর অপারেটর তৈরি হতে ৫ বছর লাগত, এখন তা শেখা যাচ্ছে কয়েক মিনিটেই। ৩-৫ বছরের মধ্যে বেইজিংয়ে গড়ে তোলা হবে ‘জিরো-কার্বন স্মার্ট ফার্ম’—যেখানে একজন মানুষই নিয়ন্ত্রণ করবেন বিশাল কৃষিখামার। সূত্র: সিএমজি  ...
চীন উন্নয়ন ফোরাম ২০২৬: গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নীতিনির্ধারকদের প্রতিশ্রুতি

চীন উন্নয়ন ফোরাম ২০২৬: গুণগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নীতিনির্ধারকদের প্রতিশ্রুতি

China
বেইজিংয়ে ২২ থেকে ২৩ মার্চ অনুষ্ঠিত হলো ‘চীন উন্নয়ন ফোরাম ২০২৬’-এর বার্ষিক সম্মেলন। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চীন: গুণগত উন্নয়ন ও নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি’। সম্মেলনে চীনের অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, সিপিসি কেন্দ্রীয় কমিটির আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয় এবং জাতীয় জ্বালানি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সামষ্টিক অর্থনৈতিক নীতি, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। চীনের অর্থমন্ত্রী লান ফো আন চীনের অর্থমন্ত্রী লান ফো আন জানান, আগামী পাঁচ বছরে সরকার মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়াবে এবং সরকারি ব্যয়ের বড় একটি অংশ জনসেবায় বরাদ্দ করা হবে। তিনি উল্লেখ করেন, ‘চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ চলাকালে জনকল্যাণমূলক খাতে চীনের ব্যয় প্রায় ১০০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা মোট সরকারি ব্যয়ের ৭০ শতাংশেরও বেশি। এর...
ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার। তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে। টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে মডেলের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের মাত্রা নির্ধারণ করা হয়। চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে বিশ্বে মোট টোকেন ব্যবহারের শীর্ষ তিন অবস্থানই চীনা এআই মডেলগুলোর দখলে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দেখায়—বিভিন্ন শিল্পখাতে এআই-নির্ভর রূপান্তর দ্রুত বাড়ছে। প্রাথমিকভাবে এআই ব্যবহার সীমিত ছিল টেক্সট তৈরি ও কথোপকথনে। এখন ...