china Archives - Page 6 of 42 - Mati News
Sunday, September 20

Tag: china

২২ তরুণের চোখে আধুনিক চীন, বদলে দেওয়া এক সফরের গল্প

২২ তরুণের চোখে আধুনিক চীন, বদলে দেওয়া এক সফরের গল্প

China
লুৎফর কবির ৯ দিনের পথচলা, তিনটি শহর। বিদেশি মানুষ, অনেক অভিজ্ঞতা আর অগণিত শেখার গল্প। সবুজ পাহাড়ে মোড়া খুনমিং, শাংহাইয়ের আকাশছোঁয়া অট্টালিকা আর বেইজিংয়ের ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন। এ সবকিছু মিলিয়ে বাংলাদেশের ২২ তরুণ প্রতিনিধির কাছে চীন হয়ে উঠেছিল উন্মুক্ত শিক্ষালয়। এ ৯ দিনের ব্যতিক্রমী শিক্ষা, সংস্কৃতি ও কূটনৈতিক অভিজ্ঞতার সফর শেষ করে দেশে মঙ্গলবার দেশে ফিরলেন বাংলাদেশের ২২ সদস্যের তরুণ প্রতিনিধি দল। আধুনিক চীনের উন্নয়ন, রাষ্ট্র পরিচালনা, প্রযুক্তিগত অগ্রগতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দু’দেশের বন্ধুত্বের নতুন সম্ভাবনাকে কাছ থেকে জানার অনন্য সুযোগ হয়ে উঠেছিল তাদের জন্য। সফরের শেষ দিন মঙ্গলবার চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপ-সিআইসিজি’তে সমাপনী অনুষ্ঠানে মেলে ধরা হয় এ কয়েকদিনের নানান অভিজ্ঞতা। বিদায় বেলায় অনেকে হয়ে পড়েন আপ্লুত। সবার কণ্ঠে ছিল একটি অভিন্ন প্রত্যয়- দেশে ফিরে এই অভিজ্ঞত...
চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং

চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং

China
চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এসএআর) সরকার বুধবার হংকংয়ের চীনের কাছে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং এক সংবর্ধনার আয়োজন করে। হংকং এসএআরের প্রধান নির্বাহী জন লি গোল্ডেন বাউহিনিয়া স্কয়ারে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত বাজানোর সময় পতাকাবাহীরা জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আঞ্চলিক পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সবাই যথাযথ সম্মানের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হংকং এসএআর সরকারের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়। সিএমজি...
ঢাকায় ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’: সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

ঢাকায় ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’: সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

China, Cover Story
আফরিন মিম, সিএমজি বাংলা চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং ঐতিহাসিক লং মার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’। বুধবার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেং, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. শামসাদ মর্তূজা, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন অঙ্গনের অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘ ১০৫ বছরের পথচলা, লং মার্চের ঐতিহাসিক তাৎপর্য ...

সিপিসির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে জমকালো কনসার্ট

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত এই কনসার্টে চীনের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এবং প্রায় ৩ হাজার সাধারণ মানুষ অংশ নেন। 'পুটিং দ্য পিপল ফার্স্ট' (জনগণই প্রথম) শিরোনামের এই কনসার্টে চীনের বিপ্লব এবং অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েসিয়াং, লি শি এবং হান চেংয়ের মতো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চীনে কর্মরত বিদেশি বিশেষজ্ঞদের প্রতিনিধিরাও এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশনাটি এক আবেঘন মুহূর্তে রূপ নেয়। এ সময় পুরো হলজুড়ে উপস্থিত দর্শকদের কণ্ঠে সমবেত সুরে গানটি ধ্বনিত হয়— "কমিউনিস্ট পার্টি ছাড়া নতুন চী...
চীন-ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শক ব্যবস্থার যাত্রা শুরু

চীন-ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শক ব্যবস্থার যাত্রা শুরু

China
আনুষ্ঠানিকভাবে 'চীন-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শক ব্যবস্থা' চালু করেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে এই কাঠামোর প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক কমিশনার মারোস সেফকোভিচ যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বাণিজ্য সংকট নিরসনের লক্ষ্যে একটি 'যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা' গঠনের বিষয়ে একমত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে উভয় পক্ষ তথ্যের আদান-প্রদান এবং বাণিজ্য প্রবাহ পর্যবেক্ষণ করবে, যা দ্বিপাক্ষিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে। বাণিজ্যিক ভারসাম্য আনার লক্ষ্যে বাজার সুবিধা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশ ট্যারিফ (শুল্ক) এবং নন-ট্যারিফ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এ...
স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

China, Health
আফরিন মিম দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীনের ২৬তম মেডিকেল টিমের প্রশংসা করেছে জাম্বিয়া সরকার। শুক্রবার রাজধানী লুসাকায় আয়োজিত এক সনদ প্রদান অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের উপ-সচিব সিয়াজঙ্গো সিয়াকালেঙ্গে বলেন, চীনা মেডিকেল টিমের নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু জাম্বিয়া-চীন দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেনি, বরং অসংখ্য মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দলটির সদস্যরা বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, স্বাস্থ্যকর্মীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও বক্তৃতার আয়োজন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি দানের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে সহায়তা করেছেন। সিয়াকালেঙ্গে বলেন, এসব উদ্যোগ বাস্তব অর্থেই মানুষের জীবন বদলে দিয়েছে এবং বহু সম্প্রদায়ের জন্য ইতিবা...
স্বর্ণ আমদানি-রপ্তানি নীতিতে পরিবর্তন আনছে চীন

স্বর্ণ আমদানি-রপ্তানি নীতিতে পরিবর্তন আনছে চীন

China
স্বর্ণ ও স্বর্ণজাত পণ্য আমদানি-রপ্তানির বিদ্যমান বিধিমালা সংশোধন করার প্রস্তাব করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থা। বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যক্তিগত পর্যায়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পরিবহন ব্যবস্থাপনাকে আরও উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অফ চায়না’ জানিয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের সাথে যৌথভাবে এই খসড়া সংশোধনীগুলো তৈরি করা হয়েছে। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি, আইনি প্রয়োজনীয়তা এবং বর্তমান নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যমান কাঠামোকে আধুনিকায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, দীর্ঘদিনের পুরোনো নিয়মের পরিবর্তে আধুনিক ও বাস্তবসম্মত নীতিমালার প্রয়োগ বাণিজ্যে গতি আনবে। একইসঙ্গে, স্বর্ণের মতো সংবেদনশীল পণ্য আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ পাচার বা জালিয়াতি রোধে এই কঠোর আইনি কাঠামো কার্যক...
বিশ্বজুড়ে বাড়ছে চীনের শাসনব্যবস্থা ও আধুনিকায়ন মডেলের গ্রহণযোগ্যতা

বিশ্বজুড়ে বাড়ছে চীনের শাসনব্যবস্থা ও আধুনিকায়ন মডেলের গ্রহণযোগ্যতা

China
চীনের কমিউনিস্ট পার্টির গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং দেশটির আধুনিকায়ন অর্জনের বিষয়টি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি ‘গ্লোবাল সার্ভে: পার্টি গভর্নেন্স অ্যান্ড মডার্নাইজেশন ইন চায়না’ শীর্ষক এক বৈশ্বিক জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বেইজিংয়ে অনুষ্ঠিত ‘রাজনৈতিক দল ও বৈশ্বিক শাসন’ শীর্ষক এক সেমিনারে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। পাঁচটি মহাদেশের ৩৮টি দেশের ১৪ হাজারের বেশি মানুষের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়। বেইজিংয়ে আয়োজিত ‘২০২৬ থিংক ট্যাংক ফোরাম অন ন্যাশনাল গভর্নেন্স ইন ডেভেলপিং কান্ট্রিস’-এর এই সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, উচ্চমানের উন্নয়নে চীনের অভিজ্ঞতা এবং অর্জন গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য একটি কার্যকর রেফারেন্স হিসেবে কাজ করছে। সেমিনারে বিশেষজ্ঞরা বিদ্যমান বিশ্ব শাসন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেন। রেনমিন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং ইওয়েই বলে...
আবহাওয়া বিজ্ঞানে ‘নোবেল’ খ্যাত আইএমও পুরস্কার পেলেন চীনা বিজ্ঞানী সু চিয়ানমিন

আবহাওয়া বিজ্ঞানে ‘নোবেল’ খ্যাত আইএমও পুরস্কার পেলেন চীনা বিজ্ঞানী সু চিয়ানমিন

China
আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞান সংস্থার (আইএমও) সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার লাভ করেছেন চীনের খ্যাতিমান আবহাওয়াবিজ্ঞানী ও স্যাটেলাইট আবহাওয়া বিশেষজ্ঞ সু চিয়ানমিন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ৭০তম আইএমও পুরস্কারে ভূষিত করা হয়। চীনের প্রকৌশল একাডেমির সদস্য এবং চীনের আবহাওয়া প্রশাসনের (সিএমএ) শীর্ষস্থানীয় বিজ্ঞানী সু চিয়ানমিনকে তার স্যাটেলাইটভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রযুক্তিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব সেলেস্তে সাউলো সু চিয়ানমিনের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন। তিনি বলেন, স্যাটেলাইট আবহাওয়াবিজ্ঞানের উন্নয়ন এবং স্যাটেলাইট তথ্যকে আরও নির্ভরযোগ্য, ব্যবহারযোগ্য ও কার্যকর করে তোলার ক্ষেত্রে শুর অবদান অনন্য। সাউলো উল্লেখ করেন, সু চিয়ানমিনের নেতৃত্বে চীনের ফেংইউন (এফওয়াই) আবহাওয়া উ...

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

China
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়াওইউথাই স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে সই করেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দুই রাজনৈতিক দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এর আ...
শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

China
শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার প্রতি হুমকি তদন্তের জন্য বিস্তারিত প্রক্রিয়াগত বিধিমালা প্রকাশ করেছে চীন। গত এপ্রিলে রাষ্ট্রীয় পরিষদ এ সংক্রান্ত দেশের প্রথম বিশেষায়িত বিধিমালা অনুমোদনের পর এই নতুন নিয়মাবলী জারি করা হলো। বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা তদন্ত-বিষয়ক এই বিধিমালা প্রকাশের পর পরই কার্যকর হয়েছে। নতুন বিধিমালায় এমন বিদেশি কর্মকাণ্ড তদন্তের কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা চীনের সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার ক্ষতি করতে পারে। পাশাপাশি ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত দেশ, সংস্থা বা ব্যক্তিদের বিরুদ্ধে বাণিজ্যিক ও বিনিয়োগ নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিধানও রাখা হয়েছে। বিধিমালা অনুযায়ী, কোনো বিদেশি দেশ, অঞ্চল বা সংস্থা যদি চীনের শিল্প ও সরবরাহ শৃঙ্খলের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করে, অথবা বিদেশি কোনো প্রতিষ্ঠান চীনা প...
ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই’র

ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই’র

China
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। ওয়াং ই বর্তমানে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের ১৬তম বৈঠকে অংশ নিতে ভারত সফর করছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও চীন দুটি প্রাচীন সভ্যতা, যাদের মধ্যে হাজার বছরের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও আদান-প্রদানের ইতিহাস রয়েছে। দীর্ঘ সময় ধরে দুটি দেশই বিশ্বে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থান ধরে রেখেছিল। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুই দেশের উচিত ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করা, মন্তব্য করেন তিনি। মোদি আরও জানান, আগামী বছর চীনের ব্রিকসের সভাপতিত্ব গ্রহণকে ভারত সমর্থন করে এবং ব্রিকস সহযোগিতার উন্নয়নে বেইজিংয়ের স...
গ্রামীণ এলাকার আধুনিকায়নে জোর চীনা প্রেসিডেন্টের

গ্রামীণ এলাকার আধুনিকায়নে জোর চীনা প্রেসিডেন্টের

China
কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন এগিয়ে নিতে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি জোর দিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞার মাধ্যমে কৃষকদের আরও উন্নত জীবন গড়ে তুলতে উৎসাহিত করতে হবে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকারী সি বুধবার পূর্ব চীনের শানতোং প্রদেশের তেছৌ শহর পরিদর্শনের সময় এ কথা বলেন। তিনি বলেন, কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন চীনা ধাঁচের আধুনিকায়নের সামগ্রিক উন্নয়ন ও মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সি বলেন, কৃষি উৎপাদনের সক্ষমতা, গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি, শস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিতকরণ এবং স্থানীয় বাস্তবতার ভিত্তিতে বাসযোগ্য, ব্যবসাবান্ধব, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর গ্রাম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তেছৌর লিংছে...
রেকর্ড গড়ল ‘ডিয়ার ইউ’, আয় ছাড়াল ১৮০ কোটি ইউয়ান

রেকর্ড গড়ল ‘ডিয়ার ইউ’, আয় ছাড়াল ১৮০ কোটি ইউয়ান

China, Entertainment
তুমুল জনপ্রিয় চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’ দেশটির বক্স অফিসে নতুন সাফল্যের নজির গড়েছে। টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম মায়োনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এ সিনেমার আয় ছাড়ালো ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান। গেল ৩০ এপ্রিল মুক্তি পাওয়া স্বল্প বাজেটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে চীনের চাওশান উপভাষায়। তুলনামূলক অপরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে দ্রুত সফলতা পেয়েছে। এ বছরে চীনের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে ডিয়ার ইউ। সমালোচক ও সাধারণ দর্শকের প্রশংসা এ সিনেমার বাণিজ্যিক সাফল্যকে আরও ত্বরান্বিত করেছে। সিএমজি...
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল

চীনের আবিষ্কার: মাছ ধরার রিল

China
ফয়সল আবদুল্লাহ নদী-নালা আর সমুদ্রের কলতান মানব সভ্যতার ইতিহাসের সাথে অবিচ্ছেদ্য সুতোয় বাঁধা। আদিম মানুষ যখন বর্শা বা তীর ফুটিয়ে মাছ শিকার করত, তখন থেকেই জলের নিচের সেই রূপালি সম্পদকে ছোঁয়া ছিল এক পরম রোমাঞ্চ ও বেঁচে থাকার লড়াই। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন সুতো আর বাঁশের ছিপ দিয়ে মাছ ধরাকে কেবল জীবিকা নয়, বরং এক রাজকীয় শিল্প ও বিনোদনে রূপ দিল, তখন একটি বড় সমস্যা দেখা দিল। বড় কোনো মাছ সুতোয় টান দিলে সেই তীব্র গতি আর শক্তির সাথে লড়াই করা সাধারণ হাতের পক্ষে অসম্ভব হয়ে উঠত। সুতো ছিঁড়ে মাছ পালিয়ে যেত গভীর জলে। এই সীমাবদ্ধতাকে জয় করতে আজ থেকে আঠারশ বছর আগে প্রাচ্যের এক প্রাচীন ঘরে জন্ম নিয়েছিল এক জাদুকরী মেকানিক্যাল ডিভাইস—মাছ ধরার রিল। ইংরেজিতে যাকে বলে ফিশিং রিল। এটি কেবল মাছ ধরার যন্ত্র নয়; এটি হলো মানুষের এমন এক বুদ্ধিদীপ্ত আবিষ্কার, যা সুতোর টান আর হাতের আঙুলের ঘূর্ণনকে এক সূক্ষ্ম জ্যাম...