nature Archives - Mati News
Saturday, April 25

Tag: nature

আগে সবুজ, পরে শহর

আগে সবুজ, পরে শহর

China
ছাই ইউয়ে মুক্তা     ২০১৭ সালে প্রথম চারাগাছ রোপণের মাধ্যমে যাত্রা শুরু। আজ সেই উদ্যোগের ফল হিসেবে চীনের সিয়ং’আন নতুন এলাকা ঘিরে গড়ে উঠেছে প্রায় ৩২ হাজার ২০০ হেক্টর বনভূমি। ‘আগে সবুজায়ন, পরে নগর নির্মাণ’—নীতিকে বাস্তবে রূপ দিয়েই এখানে গড়ে তোলা হচ্ছে এক নতুন পরিবেশবান্ধব নগর, যা ধীরে ধীরে গোটা বিশ্বের সামনে নিজেকে তুলে ধরছে সবুজ নগরীর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। চীনের সিয়ং’আন গোষ্ঠীর প্রাকৃতিক নির্মাণ বিনিয়োগ কোম্পানির কর্মী লি সিয়াং ছেং বলেন, সিয়ং’আনে বনায়ন মানে শুধু গর্ত খুঁড়ে গাছ লাগানো নয়। এখানে প্রায়-প্রাকৃতিক বনায়ন এবং বিভিন্ন ধরনের মিশ্র বৃক্ষরোপণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রজাতিগুলোকে। সবুজ বলয় ও পরিবেশগত করিডোরে সুরক্ষা বন ও প্রাকৃতিক বাস্তুতান্ত্রিক বন তৈরি করে গড়ে তোলা হয়েছে একটি সমতল বন নেটওয়ার্ক। ২০১৮ সালে লি সিয়াং ছ...
দক্ষিণ-পশ্চিম চীনে বুনো হাতি সংরক্ষণ ও সহাবস্থান নিশ্চিতে নজরদারি জোরদার

দক্ষিণ-পশ্চিম চীনে বুনো হাতি সংরক্ষণ ও সহাবস্থান নিশ্চিতে নজরদারি জোরদার

China
চীনের ইয়ুননান প্রদেশের গহীন অরণ্যে বুনো এশীয় হাতি সংরক্ষণে জোরদার করা হয়েছে নজরদারি কার্যক্রম। বিশেষ মনিটরিং দল ও বন বিভাগের কর্মীরা ড্রোনের মাধ্যমে নজরে রাখছেন হাতির চলাচলে, যাতে মানুষ ও হাতির মধ্যে এড়ানো যায় সংঘাত। শীতকালে খাদ্যের অভাবে হাতিরা গ্রামে ঢুকলে আগেভাগেই গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, হাতির ক্ষতিতে সরকারি বিমার আওতায় দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। চীন সরকারের এসব উদ্যোগে দিন দিন আরও দৃঢ় হচ্ছে মানুষ ও বন্যপ্রাণীর শান্তিপূর্ণ সহাবস্থান। ইয়ুননানের চিয়াংছেং কাউন্টিতে বছরে গড়ে ৫০টিরও বেশি বুনো এশীয় হাতির আনাগোনা রয়েছে। শীতের সময় বনে খাদ্যের উৎস কমে গেলে এই হাতিরা খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে। সম্প্রতি হাতি পর্যবেক্ষকরা স্থানীয় বন অগ্নিনির্বাপক দলের সঙ্গে সমন্বয় করে নজরদারি ও সতর্কবার্তা জোরদার করেছেন। গেল চীনা নববর্ষেও মানুষ ও যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায়...
পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

China
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ২০২৬–২০৩০ সময়কালের মধ্যে চীন বায়ু দূষণ কমানো এবং পানির গুণমান উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেবে। এই সময়ে দেশের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান পরিবেশবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ। বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কনগ্রেসের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াং রুনছিউ দূষণ নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য হবে ভারী বায়ু দূষণ সংখ্যা আরও কমিয়ে আনা।’ হুয়াং আরও জানান, পরিবেশগত আইন ও নীতিমালার নতুন সুযোগ কাজে লাগিয়ে শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। পাশাপাশি নতুন ধরনের উৎপাদনশীল শক্তির বিকাশের মাধ্যমে দূষণকারী ...
শাংহাইয়ের জলাভূমিতে বিরল ডালমেশিয়ান পেলিকানের ফিরে আসা

শাংহাইয়ের জলাভূমিতে বিরল ডালমেশিয়ান পেলিকানের ফিরে আসা

China, Travel Destinations
হোসনে মোবারক সৌরভ: বিশ্বের বৃহত্তম জলচর পাখি ডালমেশিয়ান পেলিকান, যা পূর্ব এশিয়ায় অত্যন্ত বিরল। মানুষের শিকার ও আবাসস্থল সংকটের কারণে এরা প্রায় বিলুপ্তির পথে। তবে সম্প্রতি শাংহাইয়ের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে দেখা গেছে ২৬টি ডালমেশিয়ান পেলিকান, যা এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দেয়। ডালমেশিয়ান পেলিকান পেলিকান প্রজাতির বৃহত্তম সদস্য। এটি চীনের প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষার তালিকাভুক্ত। সাধারণত, এর দৈর্ঘ্য ১.৬ থেকে ১.৮ মিটার এবং ওজন ১০ কেজির বেশি হয়। পূর্ণবয়স্ক পাখির ডানার বিস্তার ৩ মিটারেরও বেশি এবং ওজন হতে পারে ১৫ কেজি পর্যন্ত। বড় ঠোঁটের জন্য পেলিকান সাধারণ মানুষের কাছে পরিচিত হলেও পূর্ব এশিয়ায় ডালমেশিয়ান পেলিকানের সংখ্যা অত্যন্ত কম। এরা মূলত পশ্চিম মঙ্গোলিয়ায় প্রজনন করে এবং শীতকালে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে চলে আসে। ফুদা...
চীনের লিয়াওনিংয়ের দ্বীপে বেড়েছে স্পটেড সিল

চীনের লিয়াওনিংয়ের দ্বীপে বেড়েছে স্পটেড সিল

China
শীতের হাত থেকে বাঁচতে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান স্পটেড সিল ন্যাশনাল নেচার রিজার্ভে এসেছে ৫০টিরও বেশি স্পটেড সিল। আসন্ন তীব্র শীতে একটুখানি উষ্ণতার জন্য তারা এখন অস্থায়ী আবাস গড়েছে লিয়াওতোং বে’তে। সাধারণত প্রতি বছর অক্টোবরের থেকে নভেম্বরের মধ্যে লিয়াওতোং উপসাগরে স্থানান্তরিত হয় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী স্পটেড সিল। প্রত্যেক মৌসুমে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে এই অঞ্চলে বিশ্রাম ও বংশবৃদ্ধির জন্য পাড়ি জমায় ১০০টিরও বেশি স্পটেড সিল। তালিয়ান রিজার্ভের প্রাণকেন্দ্র বলা হয় হুপিং দ্বীপকে। অঞ্চলটি স্পটেড সিলের একটি অন্যতম সাময়িক আবাস। শীত পুরোপুরি জেঁকে না বসতেই সেখানে এসে রোদ পোহাতে দেখা গেছে নাদুসনুদুস শরীর ও বড় বড় চোখওয়ালা অন্তত ৫০টি সিলকে। শীত বাড়তে থাকলে সংখ্যাটিও বাড়বে। তালিয়ানের সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সিলরা শুধু শীত থেকে ব...
গুরুতর বিপন্ন ফড়িংয়ের দেখা মিলল বেইজিংয়ে

গুরুতর বিপন্ন ফড়িংয়ের দেখা মিলল বেইজিংয়ে

China
মহাবিপন্ন একটি ফড়িংয়ের সন্ধান পাওয়া গেছে বেইজিংয়ে। চলতি বছরের মে মাসের গোড়ার দিকে, বেইজিংয়ের হাইতিয়ান জেলার ওয়াটার অ্যাফেয়ার্স ব্যুরোর ওয়াটার ইকোলজি অ্যান্ড হেলথ মনিটরিং টিম, বেইজিংয়ের শাংচুয়াং জলাধারের তীরে জরিপের সময় প্রথমবারের মতো লিবেলুলা অ্যাঞ্জেলিনা নামের ফড়িংটির মতো দেখতে একটি পতঙ্গের সন্ধান পান। বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা সাম্প্রতিক পরীক্ষা ও শনাক্তকরণ প্রক্রিয়ার পর ওটাকে লিবেলুলা অ্যাঞ্জেলিনা বলে ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণের ইউনিয়ন আইইউসিএন ফড়িংটিকে অনেক আগেই বিপন্ন তালিকাভুক্ত প্রজাতি হিসেবে নির্ধারণ করেছিল। বেক্কো টম্বো নামেও পরিচিত এ ফড়িং। পূর্ব এশিয়ায় এর দেখা মিলতো বেশি। এটি একবার উত্তর এবং পূর্ব চীনে ব্যাপকভাবে ছড়িয়েও পড়েছিল। বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক শি হংলিয়াং বলেন, ‘লিবেলুলা অ্যাঞ্জেলিনার জন্য...