research Archives - Mati News
Wednesday, July 1

Tag: research

গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন: নেচার ইনডেক্স

গবেষণায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন: নেচার ইনডেক্স

China
জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে চীন। বুধবার প্রকাশিত নেচার ইনডেক্স> ২০২৬ রিসার্চ লিডারস র‌্যাঙ্কিং-এ এ তথ্য উঠে এসেছে। সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের গবেষণা উৎপাদন ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বৈশ্বিক শীর্ষ ১০ দেশের মধ্যে একমাত্র চীনই দুই অঙ্কের প্রবৃদ্ধি পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় জার্মানি। নেচার ইনডেক্সে অন্তর্ভুক্ত সাতটি প্রধান গবেষণা ক্ষেত্রের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রয়োগবিজ্ঞান এবং পৃথিবী ও পরিবেশবিজ্ঞান—এই পাঁচ ক্ষেত্রে চীন প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে স্বাস্থ্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনা বিজ্ঞান একাডেমি বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যবিজ...
কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর

কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর

China
ফয়সল আবদুল্লাহ পৃথিবীর আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সুপারভলকানো, যার একটি অগ্ন্যুৎপাতেই বেরিয়ে আসতে পারে এক হাজার ঘনকিলোমিটারেরও বেশি আগ্নেয় পদার্থ। অনায়াসে চাপা পড়তে পারে আধুনিক যে কোনো বড় শহর। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তারা দেখিয়েছেন কীভাবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলোস্টোন ক্যালডেরার নিচে বিশাল ম্যাগমা ব্যবস্থা তৈরি হয় এবং দীর্ঘ সময় সক্রিয় থাকে। গবেষণাটি পরিচালনা করেছেন চীনের বিজ্ঞান একাডেমির অধীন ভূতত্ত্ব ও ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ। উত্তর আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় পার্কে রয়েছে পৃথিবীর সবচেয়ে পরিচিত সুপারভলকানো ইয়েলোস্টোন ক্যালডেরা। গত ২১ লাখ বছরে এই আগ্নেয়গিরি অন্তত দুটি বিশাল অগ্...