tech news Archives - Mati News
Saturday, August 15

Tag: tech news

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের দারুণ সুযোগ চীনে

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের দারুণ সুযোগ চীনে

China, Tech news
২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, অর্থাত্ কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসন উচ্চ পর্যায়ের সভা ১৭ থেকে ২০ জুলাই শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বৈশ্বিক এআই সম্মেলন, একদিকে ১১০০টির বেশি প্রতিষ্ঠানের জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ জানালা, অন্যদিকে আন্তর্জাতিক শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর জন্য চীনা বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের একটি অসামান্য প্ল্যাটফর্ম। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চীনে নিঃসন্দেহে শীর্ষ পছন্দের উর্বর ভূমি। চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে সিমেন্স এজি ডিজিটাল ইন্ডাস্ট্রি গ্রুপের মোশন কন্ট্রোল ব্যবসায়িক বিভাগের গ্লোবাল সিইও পেই অ্যানজি বলেন, এটি আমার প্রথমবার বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেওয়া। এখানকার অভিজ্ঞতা অত্যন্ত চিত্তাকর্ষক। এখানে শুধু কৃত্র...

বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবায় চমক, নজর কাড়ছে চিকিৎসা রোবট ও স্মার্ট প্রযুক্তি

China, Health, Health and Lifestyle, Tech news
তামান্না জেনিফার চলমান ২০২৬ বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাধুনিক উদ্ভাবন ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। চিকিৎসা রোবট, স্মার্ট পরিধানযোগ্য যন্ত্র এবং ওষুধ ব্যবস্থাপনায় এআই-নির্ভর সমাধানগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনার দ্রুত পরিবর্তনশীল চিত্র তুলে ধরছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ বিশ্ব এআই সম্মেলন এবং বৈশ্বিক এআই সুশাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে ১০০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সরকারি প্রতিনিধি, ব্যবসায়িক নেতা, পণ্ডিত ও গবেষকেরা অংশ নিয়েছেন। সম্মেলনে ১৪০টি ফোরাম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এক লাখ বর্গমিটারেরও বেশি আয়তনের প্রদর্শনীতে এক হাজার ১০০টির বেশি প্রতিষ্ঠান ৩ হাজারেরও বেশি পণ্য উপস্থাপন করছে। এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ একটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) রোবট, যা প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হলো। একজন অভিজ্ঞ চিকিৎসকের ক...
চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই

চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই

China, Tech news
রোবটিক্স প্রযুক্তির উদ্ভাবন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেইজিংয়ে শুরু হয়েছে ২৫তম ‘চায়না ইউনিভার্সিটি রোবট কম্পিটিশন’। শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ আসরে দেশের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটের দক্ষতা প্রদর্শনে অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে চীনজুড়ে ১২৬টি বিশ্ববিদ্যালয় এবং ভোকেশনাল কলেজের ৪২৩টি দলের ১ হাজার ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিচ্ছেন। বিশেষ করে এবারের আসরে ৩৩টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্ত হয়েছে, যা এই প্রতিযোগিতার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। চার দিনব্যাপী এই আয়োজনে মোট ২৭৮টি রোবটিক ম্যাচ এবং ৩৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় এমন কিছু ইভেন্ট রাখা হয়েছে যা শিল্পক্ষেত্রের অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে সামনে নিয়ে এসেছে। এরমধ্যে রয়েছে হিউম্যানয়েড কমব্যাট টুর্নামেন্ট, এমবডিড ইন্টেলিজেন্সের জন্...
চীনে তৈরি হল ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট

চীনে তৈরি হল ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট

China, Tech news
ডিজিটাল অর্থনীতির বিকাশে তথ্য বা ডেটা এখন নতুন যুগের জ্বালানি। এই সত্যকে সামনে রেখে চীন সরকার তাদের তথ্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার পথে বড় সাফল্য অর্জন করেছে। চীনের জাতীয় উপাত্ত প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট তৈরি করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত গবেষণায় নতুন মাত্রা যোগ করবে। এ বছরের জুন মাসের শেষ নাগাদ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈজ্ঞানিক গবেষণা, শিল্প উৎপাদন এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে উচ্চমানের ডেটাসেটের মোট পরিমাণ ১ হাজার ৫৬৫ পেটাবাইটের বেশি। প্রথম প্রান্তিকের তুলনায় এই উপাত্তর পরিমাণ ৬০ শতাংশেরও বেশি। এই বিশাল পরিমাণের উপাত্ত কতটা বিশাল, তা বোঝাতে গিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, এটি চীনের ন্যাশনাল লাইব্রেরির মোট ডিজিটাল সম্পদের প্রায় ৫৪৭ গুণ। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই উদ্যোগ কেবল একটি সংখ্যাগত উ...
৬জি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন

৬জি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন

China, Tech news
ফয়সল আবদুল্লাহ কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট, ওয়্যারলেস সেন্সিংসহ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে সিক্স-জির মূল প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে। ২০২৯ সালের মধ্যে নিজস্ব সিক্স-জি প্রযুক্তি সমাধান তৈরি এবং বাণিজ্যিক ব্যবহারের ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন। ইমার্সিভ যোগাযোগ, নিম্ন উচ্চতার অর্থনীতি, এমবডিড ইন্টেলিজেন্স ও স্মার্ট সমুদ্রসহ নতুন নতুন ক্ষেত্রে সিক্স-জি প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির। ২০২৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি সাংহাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকৌশলীরা জানান, ৬জি’র মূল প্রযুক্তি ও মান নির্ধারণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী চোং চিহোং জানান, ‘যোগাযোগ ও বুদ্ধিমত্তার সমন্বয়ের পাশাপাশি যোগাযোগ ও সেন্সিং প্রযুক্তির একীভূতকরণের মতো প্রযুক্তির দ্রুত ...
উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

China, Tech news
সাকিব সিকান্দার উচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর তাজা সবজি উৎপাদন একসময় প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার তাকজে জেলায় জাদু দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত কনটেইনার। এই স্মার্ট চাষাবাদ পদ্ধতি ঋতুভিত্তিক কৃষির পুরনো সীমাবদ্ধতাকে ধীরে ধীরে অতিক্রম করছে। স্থানীয় কর্তৃপক্ষ চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের স্মার্ট কনটেইনারের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ২০টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম কঠিন কৃষি পরিবেশ হিসেবে পরিচিত এই উচ্চভূমিতে স্মার্ট কৃষির বিকাশে উদ্যোগ জোরদার করা হচ্ছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু থাকা সাতটি কনটেইনারের প্রতিটির আকার প্রায় একটি শিপিং কনটেইনারের সমান। সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে এসব কনটেইনারে শাক-সবজি, মাশরুম এবং ঔষধি ফসল উৎপাদনের সক্ষমতা যাচাই করা হচ্ছে। পরীক্ষামূলক ফলাফলে দেখা গেছে, এ...
চীনে এবার রোবটের ব্যান্ডদল

চীনে এবার রোবটের ব্যান্ডদল

China, Tech news
তামান্না জেনিফার প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্য নিয়ে চীনা উদ্যোক্তা ও শিক্ষাবিদ চাং চেংথাও দীর্ঘদিনের রোবটিক্স গবেষণাকে ব্যবহারিক উদ্ভাবনে রূপ দিয়েছেন। দক্ষ শিল্প রোবট থেকে শুরু করে দর্শকদের নজর কেড়ে নেওয়া একটি হিউম্যানয়েড রোবট ব্যান্ড—সবই তার প্রতিষ্ঠিত চোংখে হুইলিং রোবটিক্সের উদ্ভাবনের অংশ। প্রতিষ্ঠানটির রোবট ব্যান্ড ইতোমধ্যে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ড্রামস, কিবোর্ড, লিড গিটার ও বেস গিটার নিয়ে গঠিত এই ব্যান্ডের পরিবেশনার পেছনে রয়েছে সূক্ষ্ম গতিনিয়ন্ত্রণ, সমন্বিত পরিচালনা এবং দেহধারী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বহু বছরের গবেষণা। চাংয়ের মতে, রোবট ব্যান্ড তার বৃহত্তর স্বপ্নের একটি ছোট অংশ মাত্র। রোবটিক্স গবেষক হিসেবে তিনি ২০২৩ সালে চোংখে হুইলিং রোবটিক্স প্রতিষ্ঠা করেন, যাতে গবেষণাগারের প্রযুক্তিকে বাস্তব শিল্পক্ষেত্রে ব্যবহার করে বিভিন্ন...
অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার

অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির জয়জয়কার

China, Tech news
জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতা থেকে কিছুটা কমলেও ইউরোপের দেশ অস্ট্রিয়ার অটোমোবাইল বাজারে চীনা ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েই চলেছে। প্রতিযোগিতামূলক দাম এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে অস্ট্রিয়ার ক্রেতাদের কাছে চীনা ব্র্যান্ডগুলো এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ভিয়েনায় আয়োজিত এক অটো শো-তে অস্ট্রিয়ার সাধারণ মানুষ চীনা ইলেকট্রিক গাড়িগুলোর প্রতি দারুণ কৌতূহল প্রকাশ করেছেন। সেখানে আগত এক দর্শনার্থী বলেন, ‘ইউরোপীয় কোম্পানিগুলোকে তাদের পুরনো ব্র্যান্ড ইমেজ বা ঐতিহ্যের সীমাবদ্ধতায় আটকে থাকতে হয়। কিন্তু চীনা কোম্পানিগুলো নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন, যা তাদের এগিয়ে রাখছে।‘ গত বছর অস্ট্রিয়ায় যেকোনো অটোমোবাইল ব্র্যান্ডের তুলনায় বিওয়াইডি’র বিক্রি বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। শুধু বিওয়াইডি নয়, আরও অনেক চীনা ব্র্যান্ড এখন দেশজুড়ে তাদের বিক্রয় নেটওয়ার্ক বিস্তৃত কর...
চীনের বাজারে দেদার বিকোচ্ছে হিউম্যানয়েড, কমছে দাম

চীনের বাজারে দেদার বিকোচ্ছে হিউম্যানয়েড, কমছে দাম

China, Tech news
ফয়সল আবদুল্লাহ দিন দিন বাজারে জাঁকিয়ে বসেছে চীনের হিউম্যানয়েড রোবট। উৎপাদন বাড়ায় দামও কমে আসছে উল্লেখযোগ্যভাবে। সম্প্রতি চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটিক্স তাদের নতুন হিউম্যানয়েড রোবট আর১ উন্মোচন করেছে, যার দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ৫ লাখ টাকা। এটি প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী হিউম্যানয়েড রোবট। নোটিক্স রোবটিক্স বাজারে এনেছে বুমি নামের রোবট, দাম ৯ হাজার ৯৯৮ ইউয়ান। এটি ১০ হাজার ইউয়ানের নিচে প্রথম দিকের ভোক্তামুখী হিউম্যানয়েড রোবটগুলোর একটি। একই সময়ে বুস্টার রোবটিক্স তাদের কে১ সিরিজের রোবট ২৯ হাজার ৯০০ ইউয়ান থেকে বিক্রি শুরু করে। দাম কমার প্রবণতা শুধু ভোক্তামুখী রোবটেই সীমাবদ্ধ নয়। শিল্পখাতে ব্যবহৃত হিউম্যানয়েড রোবটের দামও এসেছে ১ লাখ ইউয়ানের নিচে। অ্যাস্ট্রিবট-এর টি১ রোবটের প্রারম্ভিক মূল্য ৮৯ হাজার ৯০০ ইউয়ান। মাত্র কয়েক বছর আগ...

চেচিয়াংয়ের চীনা প্রযুক্তি দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা

China, Tech news
জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রযুক্তি খাতের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে আয়োজন করা হয় একটি বিশেষ আন্তর্জাতিক মিডিয়া ট্যুর। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ব্রাজিলসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন এতে। সাংবাদিকরা ব্রেইনকো নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখেন মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির চমকপ্রদ প্রদর্শনী। শারীরিক প্রতিবন্ধী এক কর্মীকে দেখা গেল মস্তিষ্কের সংকেতের মাধ্যমে কৃত্রিম হাতের আঙুল নিয়ন্ত্রণ করতে। এই প্রদর্শনী আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ব্রাজিলের ইউনিভার্সো অনলাইনের প্রতিবেদক নেলসন পানচিনি দে সা জানালেন, ‘মস্তিষ্কভিত্তিক এই প্রযুক্তি বর্তমানে চীনের সবচেয়ে রোমাঞ্চকর গবেষণা ক্ষেত্রগুলোর একটি। বিশ্বজুড়ে বহু মানুষের সমস্যার সমাধানে চীন এই খাত থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে প্রত্যাশা করা...
চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের হুনান প্রদেশের ছাংশায় একটি অত্যাধুনিক ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তিনির্ভর অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিনের এক অন্ধ নারী আংশিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এই সাফল্য রেটিনার ক্ষয়জনিত রোগে আক্রান্ত রোগীদের দেখাচ্ছে নতুন আশা। ৬১ বছর বয়সী ছেন নামের ওই নারী ৪০ বছর বয়সে রেটিনাইটিস পিগমেন্টোসা রোগে আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি তার দুই চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ কেড়ে নেয়। ২৩ এপ্রিল তিনি একটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্বাচিত হন এবং সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির সিয়াংইয়া হসপিটালে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের সময় ৬ মিলিমিটার বাই ১০.৮ মিলিমিটার আকারের একটি ক্ষুদ্র ইলেকট্রোড অ্যারে রোগীর চোখের ভেতরে ম্যাকুলা অঞ্চলের রেটিনার উপরিভাগে স্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর রোগীকে একটি বিশেষ চশমা ব্যবহার করতে হয়, যাতে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও রেডিও স...
রোবট অর্থনীতিতে এগুচ্ছে চীন, সূচকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

রোবট অর্থনীতিতে এগুচ্ছে চীন, সূচকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

China, Tech news
পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উচ্চমানের উন্নয়ন সম্মেলনে প্রকাশ করা হয়েছে ছাইসিন রোবোটিক্স ইন্ডাস্ট্রি ইনডেক্স-আরআইআই। রোবোটিক্স খাতের জন্য তৈরি এই গুরুত্বপূর্ণ সূচক অনুযায়ী, চলতি বছরের মে মাসে সূচকটি দাঁড়িয়েছে ১২৫ দশমিক ১, যা দুই বছর আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, এ ঊর্ধ্বগতি শিল্পখাতে প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করছে। ছাইসিনের তথ্য অনুযায়ী, শহরভিত্তিক রোবোটিক্স শিল্প সূচকে শীর্ষে রয়েছে বেইজিং। এ সূচকের মাধ্যমে একটি শহরের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোয় রোবোটিক্স-সম্পর্কিত শিল্পের অংশগ্রহণ ও প্রভাব পরিমাপ করা হয়। তালিকায় বেইজিংয়ের পর জায়গা করে নিয়েছে নানচিং, শিয়েন, হাংচৌ ও সুচৌ, যা চীনে রোবোটিক্স শিল্পের দ্রুত বিস্তারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সাল...
সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে

সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের সিয়োং’আন নিউ এরিয়ায় শিগগিরই চালু হচ্ছে স্যাটেলাইট স্মার্ট পণ্য উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র। জুনে চালু হওয়া এই কেন্দ্র এক টন পর্যন্ত ওজনের যোগাযোগ, ন্যাভিগেশন ও রিমোট সেন্সিং স্যাটেলাইটের সমন্বয়, সংযোজন ও উৎক্ষেপণ-পূর্ব পরীক্ষা একসঙ্গে করার সুযোগ দেবে। এতে স্যাটেলাইট তৈরির খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমবে। এই কেন্দ্র বছরে প্রায় ৫০টি স্যাটেলাইট সংযোজন এবং ১০০টি স্যাটেলাইটের পরীক্ষা পরিচালনার সক্ষমতা রাখবে। নতুন এই সুবিধার মাধ্যমে এক টন পর্যন্ত ওজনের স্যাটেলাইটের সমন্বিত সংযোজন ও উৎক্ষেপণের আগের যাবতীয় পরীক্ষা করা যাবে। সিয়োং’আন সায়েন্স মহাকাশ তথ্য শিল্প বিভাগের পার্কের অপারেশন ব্যবস্থাপক ইয়াং চিনশুও জানান, ‘আমরা একই সঙ্গে ছয়টি স্যাটেলাইটের সংযোজন ও সমন্বয় কাজ পরিচালনা করতে পারি। আমাদের পরিকল্পিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫০টি স্যাটেলাইট। বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠানগুলোকে এখ...
জৈব পেসমেকার বানাল চীন

জৈব পেসমেকার বানাল চীন

China, Health, Health and Lifestyle, Tech news
ফয়সল আবদুল্লাহ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে এমন কৃত্রিম ‘জৈব পেসমেকার’ তৈরি করেছেন চীনা গবেষকরা। পরীক্ষাগারে তৈরি নতুন প্রযুক্তিটি হৃদরোগের গবেষণা এবং নতুন ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সেল স্টেম সেল’-এ প্রকাশিত হয়েছে। সম্প্রতি গবেষকেরা একটি পেট্রি ডিশে হৃদযন্ত্রের স্বাভাবিক পেসমেকার অংশ সাইনোএট্রিয়াল নোডের ত্রিমাত্রিক অর্গানয়েড (জৈব সংস্করণ) তৈরি করেছেন, যা স্নায়ুকোষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে হৃদস্পন্দন ঘটাতে পারে। মানবদেহে ডান অলিন্দে অবস্থিত এই সাইনোএট্রিয়াল নোডই হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখে এবং বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে হৃদযন্ত্রের বিভিন্ন অংশকে সমন্বিতভাবে সংকুচিত করে শরীরজুড়ে রক্ত সঞ্চালন নিশ্চিত করে। এটি তুলনামূলক ক্ষুদ্রাকৃতির এবং কিছুটা গভীরের দিকে থাকায় মানবদেহ থেকে এর নমু...
উন্নয়নের নতুন দরজা খুলল চীনের আইসিটি অবকাঠামো

উন্নয়নের নতুন দরজা খুলল চীনের আইসিটি অবকাঠামো

China, Tech news
ফয়সল আবদুল্লাহ সম্প্রতি পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। বিশ্বজুড়ে ‘সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা জোরদার’ শীর্ষক প্রতিপাদ্যে চলেছে আলোচনা, দেখানো হয়েছে ভবিষ্যতের দৃশ্যকল্প। আর ঠিক ওই সময়ই চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত প্রবেশ করেছে উন্নয়নের এক আনকোরা ধাপে। দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণের পর এখন চীনে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থিতিস্থাপক ও বুদ্ধিমান অবকাঠামোয়। শিল্পখাতের ডিজিটাল রূপান্তর এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও উন্নত করাই যার লক্ষ্য। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চের শেষ নাগাদ চীনে মোট ৪৯ লাখ ৫৮ হাজার ৫জি বেস স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকেই যোগ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। এখন চীনের মোট মোবাইল বেস স্টেশনের ৩৮ দশমিক ২ শতাংশই ৫জি। একই সময়ে ৫জি ব্যবহারকারী দাঁড়িয়েছে প্রায় ১২৫ কোট...