ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন
আফরিন মিম
গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয়েছে নতুন পর্যটক ট্রেন। শনিবার সকালে অঞ্চলটির রাজধানী উরুমছি থেকে এ ট্রেনটি যাত্রা শুরু করে।
ওয়াই-৯৩৩ নামের ট্রেনটি চলতি গ্রীষ্ম মৌসুমে চালু হওয়া ১৫তম পর্যটক ট্রেন। ১২ দিনের এ ভ্রমণে ট্রেনটি প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে।
ট্রেনটির রুটে থিয়ানশান পর্বতমালার উত্তর ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাপথে পর্যটকরা খানাস দর্শনীয় এলাকা, খেখেথোহাই এবং ঐতিহাসিক কাশগর প্রাচীন নগরী ঘুরে দেখার সুযোগ পাবেন। এই রুটে সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও কাছ থেকে জানার সুযোগ মিলবে।
‘চায়নার নিউ ওরিয়েন্টাল এক্সপ্রেস’ নামে পরিচিত এই ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক ও আরামদায়ক নানা সুবিধা আছে। আছে খাবারের কোচ, পাব কা...














