আদার ক্ষমতা চমকে দেয়, জটিল রোগেও আদা সহায় - Mati News
Tuesday, July 28

আদার ক্ষমতা চমকে দেয়, জটিল রোগেও আদা সহায়

আদার ক্ষমতা

রান্নার স্বাদ বাড়াতে আদার ব্যবহারের কথা সকলের জানা। কিন্তু জানেন কি, আদার ক্ষমতা শরীরের নানা জটিল ও ভয়ানক রোগের মোকাবিলায় কেমন অব্যর্থ। আসুন জেনে নেওয়া যাক—

  • পরিপাক নালির প্রদাহ কমাতে আদার জুড়ি মেলা ভার। পাচক রস নিঃসরণে সহায়তা করে আদা।
  • অন্তঃসত্ত্বা নারীদের জন্য আদা খুবই উপকারী। গর্ভাবস্থায় বমির ভাব কমাতে সাহায্য করে। পাশাপাশি মর্নিং সিকনেস প্রতিরোধও করে আদা।
  • পেশির ব্যথায় আদা উপকারী। ২৫ শতাংশ পেশির ব্যথা কমাতে সক্ষম আদা।
  • গবেষণায় জানা গিয়েছে, আদা খুব তাড়াতাড়ি গাঁটের ব্যথা কমাতে এবং গাঁটের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
  • তিন দিন মাত্র তিন গ্রাম আদার গুঁড়ো খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত হ্রাস পায়। এতে হৃদরোগের ঝুঁকি অনেক কমে।
  • ১২ সপ্তাহ ধরে দৈনিক ২ গ্রাম আদা খেলে খেলে ডায়াবেটিসের ঝুঁকি ১০ ভাগ কমে যায়।
  • ক্যানসার প্রতিরোধেও উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আদা। আদার মধ্যে রয়েছে ক্যানসার প্রতিরোধক উপাদান। কোলনের ক্যানসার কোষ ধ্বংস করে আদা।
  • আদার মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট ও বায়ো-অ্যাকটিভ উপাদান মস্তিষ্কের কার্যক্রম সচল রাখে। এতে স্মৃতিশক্তি বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *